মতামত :
¦
¦
দক্ষিণ কোরীয় সেনারা যুদ্ধকালে নারী নির্যাতন করেছে!যাযাদি ডেস্ক জাপানের ওসাকা নগরীর মেয়র বলেছেন, দক্ষিণ কোরিয়ার সেনারা যুদ্ধের সময় নারী নির্যাতনের জন্য অপরাধী। মঙ্গলবার এক খবরে বলা হয়েছে, মেয়র তরু হাশিমতো বলেছেন, দক্ষিণ কোরীয় সামরিক বাহিনী ভিয়েতনামে যুদ্ধরত সেনাদের হতাশা দূর করতে নারীদের যৌনকর্মে ব্যবহার করেছে। যৌনদাসত্ব সামরিক প্রয়োজন অভিহিত করে বিতর্কের ঝড় তোলার কয়েক দিন পর তিনি এ মন্তব্য করলেন। তার এ মন্তব্য দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনা আরো বাড়িয়ে তুলবে বলে ধারণা করা হচ্ছে। তথ্যসূত্র : ইন্টারনেট
দক্ষিণ কোরিয়ায় যৌনদাসত্ব একটি বিশেষ স্পর্শকাতর বিষয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাদের মনোরঞ্জনের জন্য যে দুই লাখের মতো নারীকে জোর করে পতিতালয়ে পাঠানো হয়, তাদের একটি বিশালসংখ্যক ছিল দক্ষিণ কোরীয় নারী।
হাশিমতো গত সপ্তাহে বলেছিলেন, এসব নারী যুদ্ধরত সেনাদের মানসিক চাপ কমাতে প্রয়োজনীয় ভূমিকা রেখেছে। তার এ মন্তব্য ১৯৩০ ও ৪০-এর দশকে জাপানের অধীন দেশগুলো ও আমেরিকায় সমালোচনার ঝড় বয়ে যায়।
আশাই শিমবুনের খবরে বলা হয়, ন্যাশনাল জাপান রেস্টোরেশন পার্টির নেতা হাশিমতো সোমবার বলেন, 'জাপানের ভূমিকা ছিল খারাপ। এটি সত্য যে আমরা যুদ্ধ ক্ষেত্রে যৌনতার সমস্যা মেটাতে নারীদের ব্যবহার করেছিলাম।'
 
( লেখাটি পড়া হয়েছে ১৫ বার )
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিচারবহির্ভূত হত্যা ও গুম নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অগ্রহণযোগ্য_ মানবাধিকার নেত্রী সুলতানা কামালের এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin