মঙ্গলবার, মে, ২১, ২০১৩: জ্যৈষ্ঠ ৭, ১৪২০ বঙ্গাব্দ: ১০ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৮ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
আফগানিস্তানে আত্মঘাতী
বোমায় নিহত ১১যাযাদি ডেস্ক আফগানিস্তানের উত্তরাঞ্চলে প্রাদেশিক পরিষদ ভবনের বাইরে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। কর্মকর্তারা জানান, বাগলান প্রদেশের রাজধানী পুল-ই-খুমরিতে সোমবারের এ হামলায় আরো ৫ জন আহত হয়। হামলায় নিহতদের মধ্যে স্থানীয় এক সিনিয়র রাজনীতিবিদও রয়েছেন। তথ্যসূত্র : টাইমস অব ইনডিয়া, ডন অনলাইনকর্মকর্তারা আরো জানান, আত্মঘাতী বোমা হামলায় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশের পোশাক পরে হামলাকারী বোমাটির বিস্ফোরণ ঘটায়। প্রদেশের ডেপুটি পুলিশপ্রধান সাদেক মুরাদি জানান, পুল-ই-খুমরি শহরের প্রাদেশিক পরিষদ ভবনের সামনে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানো হলে হতাহতের ওই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে প্রাদেশিক পরিষদের প্রধান রসুল মোহসেনিও রয়েছেন। তাকে লক্ষ্য করেই হামলাটি চালানো হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মোহসেনির সঙ্গে যারা দেখা করতে এসেছিলেন, তাদের মধ্যেই হতাহতের সংখ্যা বেশি বলেও উল্লেখ করেন তিনি। তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে অথবা জঙ্গিগোষ্ঠীর পক্ষ থেকে কেউ এ আত্মঘাতী বোমা হামলা চালিয়ে থাকতে পারে বলে অনেকেই মনে করেছেন। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
বিদেশ -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিচারবহির্ভূত হত্যা ও গুম নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অগ্রহণযোগ্য_ মানবাধিকার নেত্রী সুলতানা কামালের এই বক্তব্যের সঙ্গে
আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল |