মতামত :
¦
¦
মিয়ানমারে মুসলিম হত্যা বন্ধে ওবামার আহ্বানযাযাদি ডেস্ক মিয়ানমারের সংখ্যালঘু মুসলিমদের হত্যা বন্ধে দেশটির সফররত প্রেসিডেন্ট থেইন সেইনের প্রতি আহ্বান জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। পাশাপাশি মিয়ানমারের সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের প্রশংসাও করেছেন তিনি। সোমবার ওয়াশিংটনের হোয়াইট হাউসে দুই নেতার মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। তথ্যসূত্র : রয়টার্স
৪৭ বছর পর আমেরিকা সফরকারী মিয়ানমারের প্রথম প্রেসিডেন্ট হলেন থেইন। তাকে তার দেশের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে বসবাসকারী সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের হত্যা বন্ধ করার আহ্বান জানান ওবামা। রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের সঙ্গে সংখ্যাগুরু বৌদ্ধ রাখাইনদের জাতিগত ও সাম্প্রদায়িক দাঙ্গায় এ পর্যন্ত কয়েকশ রোহিঙ্গা নিহত হয়েছে। রাখাইনদের লুটপাট ও অগি্নসংযোগে ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়েছে ১ লাখ ৪০ হাজার রোহিঙ্গা।
বৌদ্ধ প্রধান মিয়ানমারের প্রশাসন ও নিরাপত্তা বাহিনী এসব হানাহানিতে রাখাইনদের পক্ষপাতিত্ব দেখিয়েছে এবং কোথাও কোথাও সরাসরি তাদের পক্ষ নিয়েছে বলে অভিযোগ আছে।
মিয়ানমারের সংস্কারবাদী প্রেসিডেন্ট থেইন নৃ-গোষ্ঠীগত এসব হানাহানির সমাধান করার প্রতিশ্রুতি দিয়ে এসবের জন্য দায়ীদের আইনের হাতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিচারবহির্ভূত হত্যা ও গুম নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অগ্রহণযোগ্য_ মানবাধিকার নেত্রী সুলতানা কামালের এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin