মতামত :
¦
¦
পাকিস্তানে জঙ্গিদের রকেট হামলায় ৬ পুলিশ নিহতযাযাদি ডেস্ক পাকিস্তনের উত্তর-পশ্চিমাঞ্চলে পেশোয়ারের কাছাকাছি সিন্ধু মহাসড়কে পুলিশের একটি গাড়িবহরে জঙ্গিদের রকেট হামলায় কমপক্ষে ছয় পুলিশ নিহত হয়েছেন। এ ঘটনায় জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছেন। পেশোয়ারের এই অঞ্চলে তালেবান জঙ্গিরা অত্যন্ত সক্রিয়। তথ্যসূত্র : বিবিসি
শনিবার পাকিস্তানের দুই কর্মকর্তা বলেন, শুক্রবার রাতে পুলিশের শীর্ষ কর্মকর্তা দিলাওয়ার বাঙ্গাশকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। এই ঘটনায় তিনি সামান্য আহত হয়েছেন। এ সময় তিনি ওই অঞ্চলের প্রধান শহর পেশোয়ার থেকে উপজাতীয় এলাকার পার্শ্ববর্তী কোহাট শহরে যাচ্ছিলেন।
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা শফিউল্লাহ্ খান বলেন, বাঙ্গাশকে বহনকারী গাড়িবহরটি সিন্ধু মহাসড়কের মাত্তানি এলাকার দারা আদমখেল এলাকায় একটি তল্লাশি চৌকির কাছাকাছি পেঁৗছামাত্রই জঙ্গিরা আরপিজি রকেটের সাহায্যে হামলা চালায়। রকেটের আঘাতে বহরের একটি গাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। খান বলেন, 'হালকা ও ভারী অস্ত্রে সজ্জিত জঙ্গিদের হামলায় সামনের পুলিশ ভ্যানে থাকা ছয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় অপর গাড়িতে থাকা বাঙ্গাশসহ তিন জন আহত হন।'
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননারীরাই বাংলাদেশের সমাজকে বদলে দিয়েছে_ নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের এই বক্তব্য আপনি সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin