মতামত :
¦
¦
আরেক ধাপ পার আলোচিত অভিবাসন আইনযাযাদি ডেস্ক পাস হওয়ার পথে আরো এক ধাপ এগোলো আমেরিকার আলোচিত এবং সমালোচিত অভিবাসী আইনের সংস্কারমূলক বিল। মঙ্গলবার দেশটিতে বসবাসকারী অবৈধ অভিবাসীদের আমেরিকার নাগরিক করে নেয়ার জন্য প্রস্তাবিত এই বিলটিতে সম্মতি দিয়েছেন দেশটির সিনেটরদের একটি প্যানেল। সিনেটের জুডিশিয়ারি কমিটিতে বিলটি ১৩-৫ ভোটে পাস হয়। বিলের পক্ষে ভোট দেয়া সিনেটরদের মধ্যে তিনজন রিপাবলিকান সিনেটরও রয়েছেন। প্রায় এক প্রজন্ম ধরে চলা আমেরিকার অভিবাসন নীতি পরিবর্তনের প্রস্তাব সংবলিত এই বিল নিয়ে জুন মাসে আমেরিকার সিনেটে পূর্ণাঙ্গ বিতর্ক অনুষ্ঠিত হবে। তথ্যসূত্র : বিবিসি, আল-জাজিরা
এদিকে অভিবাসী আইনে সম্মতি দেয়ায় সিনেটের প্যানেলটি এই প্রশংসা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। বিলটি তার উদ্দেশ্যগুলোর সঙ্গে 'সামঞ্জস্যপূর্ণ' বলে জানান তিনি। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে ওবামা বলেন, 'অভিবাসী আইনের সংস্কারের জন্য আমার করা প্রস্তাবগুলোর সঙ্গে বিলটি সঙ্গতিপূর্ণ। এছাড়া আমাদের ভগ্নপ্রায় অভিবাসী ব্যবস্থা সংস্কারের মতো দুরূহ কাজ সম্পন্ন করতেও বিলটি অনেক কাজে দেবে। বিলটিকে যত দ্রুত সম্ভব সিনেটে পূর্ণাঙ্গ বিতর্কে তোলার জন্য আমি সিনেটকে উৎসাহিত করছি, আর এর মাধ্যমে বিষয়টির আরো অগ্রগতি হবে বলেও আশা করছি।' উল্লেখ্য, অভিবাসননীতি সংস্কারের বিষয়টি চলতি বছরের জন্য ওবামার নির্ধারিত লক্ষ্যগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে আছে। এছাড়া সিনেটর প্যানেলটির চেয়ারম্যান প্যাট্রিক লেহি আনন্দের সঙ্গে বলেন, 'আমাদের ইতিহাস, আমাদের মূল্যবোধ এবং শিষ্টাচার পরবর্তী পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করবে।'
পাস হওয়া বিলটি পরবর্তী সময়ে সব সিনেটরদের সামনে তাদের ভোটের জন্য উত্থাপিত হবে। বিলটি পাস হওয়ার জন্য ১০০ সিনেট সদস্যের মধ্যে ৬০ জনের ভোট দরকার। এরপর বিলটি যাবে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ হাউস অব রিপ্রেজেন্টেটিভে, যেখানে এই বিলের পাস হওয়ার সম্ভাবনা অনেকখানিই অনিশ্চিত।
মঙ্গলবার বিলটি পাস করার সময় বিপুলসংখ্যক সমর্থক সিনেটের বাইরে জড়ো হন। ৯০০ পৃষ্ঠার এই বিলটি পাস হলে আমেরিকায় বর্তমানে অবস্থানকারী প্রায় ১১ মিলিয়ন অবৈধ অভিবাসীকে বৈধ নাগরিক হিসেবে অন্তর্ভুক্ত করার একটি ১৩ বছরমেয়াদি প্রক্রিয়া শুরু হবে। প্রক্রিয়ায় গত ৩১ ডিসেম্বর ২০১১ সালের পর থেকে যারা আমেরিকায় বসবাস করে আসছেন, তারা ছয় বছরের জন্য দেশটির অস্থায়ী নাগরিকত্ব পাবেন। ৫০০ ডলার দিয়ে এই নাগরিকত্ব নবায়ন করা যাবে। পরবর্তী সময়ে যাবতীয় শর্ত মেনে যারা এক দশক ধরে আমেরিকায় বাস করবেন, তারা স্থায়ী নাগরিকত্ব বা গ্রিনকার্ড পাবেন। এছাড়া বিলটি আমেরিকার দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবৈধ অনুপ্রবেশের জন্য সমালোচিত মেক্সিকো সীমান্তে নিরাপত্তা জোরদার করবে। এছাড়া পরিবর্তিত হবে আমেরিকায় অভিবাসনের আরো নানা নিয়ম-কানুন। এছাড়া এই বিলে বিদেশ থেকে; বিশেষ করে ভারত ও চীন থেকে উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের আমেরিকা নিয়ে আসার বিষয়ে উচ্চপ্রযুক্তির কোম্পানিগুলোর ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করার কথাও বলা হয়েছে।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিএনপি সংসদে গিয়ে নির্বাচনকালীন সরকারের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin