বৃহস্পতিবার, মে, ২৩, ২০১৩: জ্যৈষ্ঠ ৯, ১৪২০ বঙ্গাব্দ: ১২ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৪০ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
৪ সি টি ক র পো রে শ নে ভো টসিলেটের ব্যাপারে
আজ সিদ্ধান্ত
নেবেন খালেদাসিলেট অফিস সিলেট জেলা ও মহানগর বিএনপির অন্তর্দ্বন্দ্বের কারণে সিলেট সিটি নির্বাচনে একক প্রার্থী দিতে পারেনি স্থানীয় বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সিলেট সিটি করপোরেশন নির্বাচনে একক প্রার্থীর ব্যাপারে সীদ্ধান্ত নিবেন। এ জন্যে সিলেটের বিএনপির চার প্রার্থীকে ঢাকায় ডেকেছেন তিনি। ধারণা করা হচ্ছে, ওই প্রার্থীদের সাথে আলাপ করে তিনি আজ একক প্রার্থী ঘোষাণা করতে পারেন। এর আগে বিএনপির কোন্দল মেটাতে দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সোমবার সিলেট এসেছিলেন। তিনি সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বিএনপির চার মেয়র প্রার্থীর সঙ্গে আলাদা বৈঠক করে সমঝোতায় না আসতে পেরে বুধবার সিলেট ত্যাগ করেন। সিলেট সিটি নির্বাচনে ৪ প্রার্থীর মধ্যে রয়েছেন, সাবেক মহানগর সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি নাছিম হোসাইন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান জামান ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম জালালী পংকী। দলীয় একাধিক সূত্রে জানা গেছে, বিগত জোট সরকারের আমলে প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের আস্থাভাজন হওয়ায় আরিফুল হক চৌধুরী সিলেট নগরীতে অনেক উন্নয়ন করেছেন। এ ক্ষেত্রে আরিফুল হক চৌধুরীর দিকে নেত্রীর বিশেষ সুনজর রয়েছে। ওরা ২২ জন এদিকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে তৃতীয়বারের মত মেয়র নির্বাচিত হতে চান ওরা ২২ জন। গত দুইবার নির্বচনের পর এবারও তারা কাউন্সিলর পদে নির্বাচন করছেন। এর মধ্যে তিনজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর রয়েছেন। এর মধ্যে শাহানারা বেগমের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি 'হ্যাট্রিক' করার অপেক্ষায় রয়েছেন। বাকি ১৯ জন দু'বারের নির্বাচিত সাধারণ কাউন্সিলর। নগরীর ২৭টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলরদের মধ্যে তৃতীয়বারের মতো বিজয়ী হতে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আজিজুল হক মানিক (১নং ওয়ার্ড), আবদুল খালিক (৩নং ওয়ার্ড), রেজাউল হাসান কয়েস লোদী (৪নং ওয়ার্ড), ফরহাদ চৌধুরী শামীম (৬নং ওয়ার্ড), মহিউদ্দিন আহমদ লোকমান (৭নং ওয়ার্ড), জগদীশ চন্দ্র দাশ (৮নং ওয়ার্ড), মখলিছুর রহমান কামরান (৯নং ওয়ার্ড), অ্যাডভোকেট সালেহ আহমদ চৌধুরী (১০নং ওয়ার্ড), সিকন্দর আলী (১২নং ওয়ার্ড), শান্তনু দত্ত সন্তু (১৩নং ওয়ার্ড), মুজিবুর রহমান শওকত (১৫নং ওয়ার্ড), জামাল আহমদ (১৬নং ওয়ার্ড), দিনার খান হাসু (১৯নং ওয়ার্ড), আজাদুর রহমান আজাদ (২০নং ওয়ার্ড), সাজ্জাদুর রহমান সুজ্জাদ (২১নং ওয়ার্ড), ফারুক আহমদ (২৩নং ওয়ার্ড), মো. শাহজাহান (২৪নং ওয়ার্ড), আশিক আহমদ (২৫নং ওয়ার্ড) ও সেলিম আহমদ রনি (২৬নং ওয়ার্ড)। এদিকে সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের মধ্যে শাহানারা বেগম ছাড়া ৩নং ওয়ার্ডের জেববুন নাহার শিরিন ও ৮নং ওয়ার্ডের সালেহা কবীর সেপী রয়েছেন। তারা সকলেই ২০০৩ ও ২০০৮ সালের নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। তবে ১নং ওয়ার্ডের আজিজুল হক মানিকের মনোনয়নপত্র বাতিল হওয়ায় তিনি আপিল করেছেন। গতকাল পর্যন্ত তার আবেদন গৃহীত হয়নি বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। ( লেখাটি পড়া হয়েছে ১৩ বার )
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
শেষের পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিএনপি সংসদে গিয়ে নির্বাচনকালীন সরকারের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |