মতামত :
¦
¦
কেসিসি নির্বাচনে বিএনপির একক প্রার্থী মনিখুলনা অফিস মো. মনিরুজ্জামান মনিখুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে একক প্রার্থী হিসাবে নগর শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপির। বৃহস্পতিবার দলের নগর কার্যালয়ে বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হয়। মনোনয়ন জমা দেয়া বাকি দুজন কেন্দ্রীয় সিদ্ধান্তে তাদের মেয়র পদের প্রার্থিতা প্রত্যাহারে সম্মত হয়েছেন। তারা হলেন_ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও মহানগর বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য সেকেন্দার জাফর উল্লাহ খান সাচ্চু। ২৬ মে প্রত্যাহারের শেষ দিনের আগে তারা মনোনয়ন প্রত্যাহারপত্র জমা দিতে পারেন। উল্লেখ্য আগামী ১৫ জুন কেসিসি নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বৃহস্পতিবার বেলা ১২টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা ও নগর শাখার এক বৈঠক অনুষ্ঠিত হয়। দলের নগর সভাপতি ও সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু সভায় সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তৃতা করেন দলীয় প্রধানের উপদেষ্টা ও খুলনা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মাজিদুল ইসলাম, মেয়র প্রার্থী মো. মনিরুজ্জামান মনি, জেলা সম্পাদক শফিকুল আলম মনা, সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম, শেখ মুজিবুর রহমান, সৈয়দা নার্গিস আলী, অধ্যাপক ডা. গাজী আব্দুল হক, নগর শাখার সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্তজা, জাফরুল্লাহ খান সাচ্চু, গাজী আব্দুল বারী, অ্যাডভোকেট বজলুর রহমান ও অধ্যাপক আমির আলী। সভায় দীর্ঘ আলোচনার পর মেয়র প্রার্থী শফিকুল আলম মনা ও জাফরুল্লাহ খান সাচ্চু প্রার্থিতা প্রত্যাহারে সম্মতি দান করেন।
বৈঠক শেষে নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপি সাংবাদিকদের বলেন, দীর্ঘ আলোচনার পর সমঝোতা হওয়ায় নেতাকর্মীরা মনোবল ফিরে পেয়েছে। দলের দুজন মেয়র প্রার্থীর প্রত্যাহারের ঘোষণাকে তিনি স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে ৩১টি সাধারণ ওয়ার্ডে এবং ১০টি সংরক্ষিত আসনে দলের সিদ্ধান্ত মেনে নেয়ার জন্য কাউন্সিলর প্রার্থীদের পরামর্শ দিয়েছেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সেনা মোতায়েন, অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতার অভিযান এবং দলবাজ পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানান তিনি। পাশাপাশি শাসকদল সমর্থিত মেয়র প্রার্থীর শেয়ার বাজার, ব্যাংক প্রতিষ্ঠা ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিনিয়োগকে খতিয়ে দেখার জন্য দুদককে অনুরোধ জানিয়েছেন।
তিনি আরো জানান, গত ১৬ মে মুসলিম লীগ কার্যালয়ে অনুষ্ঠিত ১৮ দলের সমমনাদের বৈঠকে জাতীয়তাবাদী নাগরিক ফোরাম গঠন করে সর্বসম্মতভাবে বিএনপি নেতা মনিরুজ্জামান মনিকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়।
প্রসঙ্গত, আওয়ামী লীগ অনেক আগেই তাদের একক প্রার্থী হিসেবে বিদায়ী মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেককে মনোনয়ন প্রদান করে।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
শেষের পাতা -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নসংলাপে তৃতীয় পক্ষে মধ্যস্থতার দরকার নেই_ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডবিস্নউ মজিনার এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin