শনিবার, মে, ২৫, ২০১৩: জ্যৈষ্ঠ ১১, ১৪২০ বঙ্গাব্দ: ১৪ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৪২ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
ভারতে দুই বছর জেল খেটে দেশে
ফিরেছে ৬৫ তরুণী ও শিশুবেনাপোল প্রতিনিধি ভারতে ২ বছর কারাভোগের পর বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাংলাদেশি ৬০ তরুণী ও ৫ শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। ভালো চাকরির আশায় তারা ভারতে গিয়ে আটক হয় মুম্বাই ও দিলি্ল পুলিশের হাতে। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আদালত তাদের দুই বছরের সাজা দিয়ে জেলহাজতে প্রেরণ করে। সাজার মেয়াদ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের দেশে ফেরত পাঠানো হয়। ফেরত আসা তরুণীরা হচ্ছে জ্যোতি (২৪), শিউলী (১৮), আশা (১৮), নাসরিন (১৯), আকলিমা (১৯), রাজিয়া (২৭), রন্তা (২৭), লতা (২৩), সালমা (২০), নাসিমা (২২), হাসিনা (২৪), সীমা (২২), নুরুন্নাহার (২৫), শেফালী (২৭), মনোয়ারা (২০), আসমা (২৫), শরিফা (২৭), বিউটি (১৯), মুনি্ন (২৫), দিপালী (২৫), রহিমা (২৫), রোজিনা (২৭), উম্মে কুলসুম (২১), ফাতিমা (২৮), জেসমিন (১৬), কোহিনুর (১৮), বিউটি-২ (২৫), নিলা (৩০), রেশমা (৪০), রুমা (২৬), সালমা (২১), সোনিয়া (৩০), রিভা (২৪), সুমি (২২), পপি (২০), কৈতুরী (২০), আসমা (১৮), রিনা (২৬), রিক্তা (২০), আসমা (১৮), রিমা (১৯), মুক্তা (১৮), মুনি্ন (১৯), মোহিমা (৪০), মরিয়ম (২০), তহমিনা (২৫), মর্জিনা (২৪), রেশমা (২৫), মরিয়ম (২০), আরমান (১), ওয়াজিফা (১৬), রিয়াজ (৮), আরিফা (৫), মারুফা (৪), ইয়াসমিন (১৯), রেহানা (২৪), শাহনাজ (৩০), আমিনা (১৮), রওশান আরা (২০), রেখা (১৯), জিবিয়া (১৯), রেহানা (২৫), মোন্তাজ বেগম (৩৮)। এদের মধ্যে যশোর জেলার ১৯ জন, খুলনার ৩ জন, নওগাঁর ১ জন, নড়াইলের ৫ জন, বরিশালের ৪ জন, সাতক্ষীরার ১৩ জন, বাগেরহাটের ৫ জন, নরসিংদীর ৫ জন ও গাজীপুরের ৫ জন রয়েছে। বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, দুই বছর আগে বাংলাদেশের দরিদ্র পরিবারের এসব তরুণীরা কাজের সন্ধানে ভারতের বোম্বে ও দিলি্ল শহরে যায়। মাস খানেক কাজ করার পর সেখানকার পুলিশ অবৈধ অনুপ্রবেশের ও বসবাসের অভিযোগে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠায়। বিচারে তারা দোষী সাব্যস্ত হলে আদালত তাদের ২ বছর সাজা দিয়ে জেলে প্রেরণ করে। সাজা ভোগের পর ভারতের একটি এনজিও সংস্থা তাদের মুক্ত করে মুম্বাইয়ের মহারাষ্ট্রের রেসকিউ ফাউন্ডেশন নামের একটি সরকারি সেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে ভারতীয় পুলিশ তাদের বৃহস্পতিবার রাত ৮টার দিকে বেনাপোল পুলিশ ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। পরে ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পোর্ট থানা পুলিশ মন্ত্রণালয়ের নির্দেশে মানবাধিকার সংগঠন রাইটস যশোরকে ৩৫ জন ও মহিলা আইনজীবী সমিতিকে ৩০ জন হস্তান্তর করে। রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মলি্লক জানান, ভারত থেকে ফেরত আসা তরুণীদের তাদের আত্মীয়-স্বজনদের কাছে ফেরত দিতে যশোরে নিয়ে যাওয়া হচ্ছে। আজ ও কাল দুদিনে তাদের স্বজনদের কাছে তুলে দেয়া হবে। ( লেখাটি পড়া হয়েছে ৭ বার )
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
শেষের পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সংলাপের আয়োজনে বিএনপির অনুরোধে সরকার সাড়া দেবে
বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |