বৃহস্পতিবার, মে, ২৩, ২০১৩: জ্যৈষ্ঠ ৯, ১৪২০ বঙ্গাব্দ: ১২ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৪০ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
ঢাকার ৫ উপজেলায়
বিএনপির হরতালযাযাদি রিপোর্ট দুই-একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হলো ঢাকার ৫ উপজেলায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। বুধবার বিএনপি নেতা আমানুল্লাহ আমানসহ অন্যান্য নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ হরতাল ডাকা হয়। হরতালকে ঘিরে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও তার অঙ্গসংগঠনের অন্তত ২০ নেতাকর্মীকে আটক করেছে।ঢাকা জেলার ৫টি উপজেলায় এই হরতালের কারণে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে। সাভার, আশুলিয়া, ধামরাইসহ বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর ও অগি্নসংযোগ করার চেষ্টা করে পিকেটাররা। বিভিন্ন সূত্রে জানা গেছে, গতকাল সকালে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা হরতাল সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল বের করে। মিছিলগুলো সাভার বাজার ও ঢাকা জেলার বিভিন্ন স্থানে বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে এবং একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করে। এই সময় পুলিশ ৯টি পেট্রল বোমাসহ ১৬ পিকেটারকে আটক করেন। এছাড়া কেরানীগঞ্জের জয়নগর, হযরতপুর, ব্রাহ্মণকিত্তা ও বসিলা সেতু এলাকায় বিএনপি কর্মীরা হরতালের সমর্থনে ও আমানের মুক্তির দাবিতে মিছিল করে। এদিকে হরতালকে কেন্দ্র করে সকাল থেকেই এসব এলাকায় ব্যাপক প্রস্তুতি রাখে আইনশৃঙ্খলা বাহিনী। সাভার : বেলা ১১টা পর্যন্ত সাভার পৌর এলাকা, আশুলিয়া, ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকা ঘুরে সেখানকার সব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকতে দেখা গেছে। তবে অন্যান্য দিনের তুলনায় যান চলাচল কম। ঢাকা থেকে সাভার হয়ে উত্তর ও দক্ষিণবঙ্গগামী কোনো গাড়ি চলাচল করেনি। হরতাল সমর্থনে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় থেমে থাকা একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। বাসটি পুরোপুরি পুড়ে যাওয়ার আগেই পুলিশ আগুন নেভায়। রাত ১২টার দিকে সাভারের বলিয়ারপুর এলাকা থেকে ১৪ জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে পেট্রল, টায়ার ও লাঠি উদ্ধার করার পাশাপাশি দুটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, নাশকতার প্রস্তুতি নিচ্ছিল এমন তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। এরা হলেন- জসিম (২৫), জমির আলী (৩৮), আশরাফুল আলম (৩০), পলাশ (১৯), আজিম (১৫), রুবেল (১৯), শাহ আলম (১৮), সজিব (১৭), ফারুক (২৪), লিটন (২১), সোহেল রানা (১৮), মোখলেছুর রহমান (২২), আল-আমিন (২২) ও মিলন (২৬)। ঢাকা-আরিচা, নবীনগর-কালিয়াকৈর ও আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কগুলোতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হতে থাকে। সকালে দূরপাল্লার যানবাহনগুলো না চললেও দুপুর ১২টার পর দিয়ে দূরপাল্লার যানবাহন চলাচল করতে শুরু করে। হরতালে কোনো প্রভাব পড়েনি শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে। তবে মঙ্গলবার রাতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে হরতাল সমর্থনে রাস্তায় অগি্নসংযোগ করা হয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম জানান, হরতালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নাশকতা এড়াতে ভোর থেকে অতিরিক্ত পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রাখা হয়েছে। অপর দিকে সাভারের বলিয়াপুরে ৯ লিটার পেট্রলসহ ১৪ জনকে আটক করেছে সাভার থানা পুলিশ। পুলিশের অভিযোগ আটককৃতরা পরিবহনে আগুন দেয়ার চেষ্টা করছিল। এদিকে আশুলিয়ায় কোনো যানবাহন ভাংচুরের ঘটনা ঘটেনি। সরকারদলীয় নেতাকর্মীরা সকাল থেকে মহাসড়কগুলোতে অবস্থান নিলেও বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়েনি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল সর্বোচ্চ সর্তক অবস্থায়। বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। কেরানীগঞ্জ : সকাল ৬টা থেকে হরতাল সমর্থকরা কেরানীগঞ্জের অাঁটি জয়নগর সড়ক, নেকরজবাগ, তারানগর, ঘাঁটারচরসহ বিভিন্ন এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় তারা ৫০টির বেশি গাড়ি ভাংচুর করেন। বিএনপির কর্মীরা কেরানীগঞ্জের কোলামোড়া অাঁটি সড়ক, হজরতপুর সড়ক, ঢাকা-নবাবগঞ্জ সড়কে কাঠের গুঁড়ি, লোহার পাইপ, বাঁশ ফেলে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। একপর্যায়ে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে। হরতালের কারণে ঢাকা-নবাবগঞ্জ, কেরানীগঞ্জের হজরতপুর-সাভারের হেমায়েতপুর সড়ক ও বুড়িগঙ্গা তৃতীয় সেতু দিয়ে (মোহাম্মদপুর-বছিলা) যান চলাচল বন্ধ হেয়ে যায়। তবে ঢাকা-মাওয়া মহাসড়কে তুলনামূলকভাবে যান চলাচল কম। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, ঢাকা মাওয়া সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ভেতরের সড়কগুলোতে যানবাহন চলাচল অন্য দিনের তুলনায় কিছুটা কম। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
শেষের পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিএনপি সংসদে গিয়ে নির্বাচনকালীন সরকারের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |