শনিবার, মে, ২৫, ২০১৩: জ্যৈষ্ঠ ১১, ১৪২০ বঙ্গাব্দ: ১৪ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৪২ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
বিমানের ডানায়
আগুন : যাত্রা
বিলম্বিতযাযাদি রিপোর্ট রানওয়ে ছেড়ে উড়ার সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হংকংগামী একটি উড়োজাহাজের ডানায় আগুন লাগায় যাত্রা পিছিয়ে দেয়া হয়েছে।তবে এ ঘটনায় কেউ আহত হননি। শুক্রবার বেলা সোয়া ২টায় উড়োজাহাজটির রওনা হওয়ার কথা থাকলেও সেটি রাত ১০টায় হংকংয়ের উদ্দেশে ছেড়ে যাবে বলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন বলেন, 'হংকংগামী বিমানের বিজি ০৭৮ ফ্লাইটটি টেক অব করার সময় টেকনিক্যাল সমস্যা দেখা যায়। যাত্রীদের নিরাপত্তার কথা চিস্তা করে যাত্রা স্থগিত করা হয়েছে।' তবে বিমানের এক উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, হংকংগামী ডিসি-১০ উড়োজাহাজটির ডানায় আগুন ধরে যায়। এ কারণে যাত্রা স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বিমান বহরে বর্তমানে ৩০ বছরের পুরনো দুটি ডিসি উড়োজাহাজ রয়েছে। যুক্তরাজ্যের বিমান নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকডোনাল্ডস অ্যান্ড ডগলাসের এ ধরনের উড়োজাহাজ বিশ্বের অন্য কোনো বিমান সংস্থা এখন আর ব্যবহার করে না। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
শেষের পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সংলাপের আয়োজনে বিএনপির অনুরোধে সরকার সাড়া দেবে
বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |