সোমবার, মে, ২০, ২০১৩: জ্যৈষ্ঠ ৬, ১৪২০ বঙ্গাব্দ: ৯ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৭ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
রামেক হাসপাতালের ওষুধ পাচার, মহিলা আটকরাজশাহী অফিস রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বিপুল পরিমাণ সরকারি ওষুধ পাচারের সময় মঞ্জুআরা বেগম (৩০) নামের এক মহিলাকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে রামেক হাসপাতালের ভেতর থেকে হাসপাতাল পুলিশ বক্সের সদস্যরা তাকে আটক করে।আটক মঞ্জুআরা নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার মঞ্জুর রহমানের মেয়ে। উদ্ধারকৃত ওষুধের মধ্যে রয়েছে, ১৯০ পিস অ্যামোক্সসিলিন, ১৯০ পিস ফ্লোক্সিসাইক্লিন, ১৯০ পিস সিপ্রোফ্লোক্সসিন, ১৮৬ পিস ফ্লোক্সসিলিন, ইনজেকশনের মধ্যে ৯৫ পিস জেন্টামাইসিন ২ এমএল, ৯৫ পিস রেনেটিডিন ২ এমএল, ৬ পিস হেক্সিসল ২৫০ এমএল, ৯৫ পিস ডাইক্লোফেনাক ৩ এমএল, ৭৭ পিস সেপ্টিকজন ২ জিএম ও ৪৫ পিস সেপ্টিকজন ১ জিএম। রামেক পুলিশ বক্সের ইনচার্জ এসআই আজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার দুপুর পৌনে ২টার দিকে মঞ্জুআরা হাতে একটি বড় ব্যাগ নিয়ে হাসপাতালের ১০ নাম্বার শিশু ওয়ার্ড থেকে পেছনের গেট দিয়ে বের হচ্ছিলেন। এ সময় তার গতিবিধি সন্দেহজনক হলে বক্স পুলিশ সদস্যরা ব্যাগ তল্লাশি করতে চান। ওই মহিলা পুলিশ সদস্যদের বাধা দেন। পরে জোর করে ব্যাগে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার করা হয়। আটককৃত আঞ্জুআরা জানান, ১০ নাম্বার ওয়ার্ডে তার ফুফা লুৎফর রহমান চাকরি করেন। তিনি তার হাতে ব্যাগটি ধরিয়ে দিয়ে বাড়ি নিয়ে যেতে বলেন। ওয়ার্ড মাস্টার মোশারফ হোসেন জানান, একজন ওয়ার্ড বয় কখনো ওষুধ পান না, যদি তাকে না দেয়া হয়। এ বিপুল পরিমাণ ওষুধ ওয়ার্ড বয় লুৎফর রহমান কিভাবে পেলেন তা খতিয়ে দেখার দাবি জানান তিনি। এ বিষয়ে হাসপাতালের ১০ নাম্বার শিশু ওয়ার্ডের ইনচার্জ ডা. আজগর হোসেন জানান, ওয়ার্ড থেকে ওষুধ চুরির ঘটনাটি দুঃখজনক। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম রেজাউল করিম জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
শেষের পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিরোধী দলের সঙ্গে বসতে চান স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী। তার এই উদ্যোগ সফল হবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |