মতামত :
¦
¦
আশুলিয়ায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেসাভার প্রতিনিধি বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে টানা শ্রমিক অসন্তোষের পঞ্চম দিন শুক্রবার শিল্পাঞ্চল আশুলিয়ায় সকাল থেকে শান্তিপূর্ণভাবে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
তবে বৈরী আবহাওয়ার কারণে কারখানায় শ্রমিকদের উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা গেছে। এ ছাড়া শুক্রবার ছুটির দিন হওয়ায় বন্ধ রয়েছে ঢাকা রপ্তানিকারক প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) কারখানাগুলো।
সকাল থেকে সরেজমিন শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে রাস্তায় বিক্ষোভকারী শ্রমিকদের পাওয়া যায়নি। আশুলিয়ার পলাশবাড়ি, ইউনিক, জামগড়া, শিমুলতলা, সরকার মার্কেট, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, ঘোষবাগ, জিরাব, পুকুরপার এবং কাঠগড়া এলাকার বেশির ভাগ তৈরি পোশাক কারখানা খোলা রাখা হয়েছে।
শিল্প পুলিশের পরিদর্শক আবদুস সাত্তার জানান, শুক্রবার ছুটির দিন হওয়া সত্ত্বেও অতিরিক্ত কাজে যোগ দিতে সকাল থেকেই শিল্প এলাকার শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজ করছেন। শিল্পাঞ্চলের কোথাও কোনো শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
তিনি আরো জানান, যেসব তৈরি পোশাক কারখানা খোলা রয়েছে, সেগুলোর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি শিল্প এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ ছাড়া যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ পুলিশের জলকামান এবং সাজোয়া যানের টহল অব্যাহত রয়েছে।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
শেষের পাতা -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সংলাপের আয়োজনে বিএনপির অনুরোধে সরকার সাড়া দেবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin