মতামত :
¦
¦
কাদের মোল্লার মামলা আসামিপক্ষের শুনানি ফের আজযাযাদি রিপোর্ট মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদ-াদেশ পাওয়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেয়া রায় নিয়ে করা আপিলে আসামিপক্ষের শুনানি অব্যাহত রয়েছে। মঙ্গলবার পর্যন্ত শুনানি মুলতবি করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চে সোমবার আপিল মামলাটির (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বনাম আবদুল কাদের মোল্লা) শুনানির ১৫তম কার্যদিবসে কাদের মোল্লার পক্ষে নবম দিনের মতো শুনানি করেন ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতি ছাড়া বেঞ্চের অপর বিচারপতিরা হচ্ছেন- বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া এবং বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
এর আগে গত ২৯ এপ্রিল রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়। ৭ কার্যদিবসের আপিল শুনানির প্রথম ৪ কার্যদিবসে কাদের মোল্লার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেয়া রায় পড়া শেষ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সমন্বয়ক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। আর শেষ ৩ কার্যদিবসে কাদের মোল্লার বিরুদ্ধে ট্রাইব্যুনালে দেয়া সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণ তুলে ধরে কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদ-াদেশ দেয়ার বিপক্ষে যুক্তি তুলে ধরে তার সর্বোচ্চ শাস্তি কামনা করেন অ্যাটর্নি জেনারেল।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
শেষের পাতা -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিরোধী দলের সঙ্গে বসতে চান স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী। তার এই উদ্যোগ সফল হবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin