বৃহস্পতিবার, জুন, ২০, ২০১৩: আষাড় ০৬, ১৪২০ বঙ্গাব্দ: ১০ শাবান, ১৪৩৪ হিজরি, ০৮ বছর, সংখ্যা ১৫ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
পাহাড়ে ৭২ ঘণ্টার
হরতাল আজ শেষরাঙামাটি প্রতিনিধি পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনী প্রস্তাবের প্রতিবাদে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানে ডাকা টানা ৭২ ঘণ্টার হরতাল শেষ হচ্ছে আজ। রোববার সংসদে ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী প্রস্তাব উপস্থাপনের প্রতিবাদে তিনটি বাঙালি সংগঠন মঙ্গলবার থেকে টানা ৭২ ঘণ্টা হরতালের ডাক দেয়। হরতালে বুধবার সকাল থেকে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার সব ধরনের যানবাহন বন্ধ ছিল। দোকানপাট খোলেনি। জেলার ৬টি উপজেলার নৌপথেও কোনো লঞ্চ ছাড়েনি। সকাল থেকে হরতাল সমর্থকরা ভেদভেদী, বনরূপা, কাঁঠালতলী, রির্জাভবাজার এবং তবলছড়িতে পিকেটিং শুরু করেন। তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। হরতালে সব ধরনের পরিবহন বন্ধ থাকায় রাঙামাটি থেকে ঢাকা কিংবা চট্টগ্রামে কাঁচামাল এবং মৌসুমি ফল সরবরাহ করতে পারেননি ব্যবসায়ীরা। বনরূপা, তবলছড়ি এবং রিজার্ভবাজারে প্রাত্যহিক বাজার না বসায় কেনাকাটা করতে পারেননি সাধারণ মানুষ। রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলো ছিল পর্যটকশূন্য। পর্যটন কমপ্লেক্স, হোটেল-রেস্তোরাঁ ছিল ফাঁকা। রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আখলাকুর রহমান জানিয়েছেন, ঘন ঘন হরতালের কারণে গত এক মাস ধরে রাঙামাটির পর্যটন মোটেল খালি পড়ে আছে। অলস সময় পার করছেন তারা। এভাবে চলতে থাকলে পর্যটকরা রাঙামাটিবিমুখ হয়ে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এদিকে, পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন নিয়ে প্রতিক্রিয়া জানাতে প্রথমবারের মতো আজ সংবাদ সম্মেলন ডেকেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধি প্রিয় সন্তু লারমা। আজ সকাল সাড়ে ১১টায় আঞ্চলিক পরিষদ কার্যালয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
শেষের পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচন হবে না বলাটাই রাষ্ট্রদ্রোহিতা_ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের সঙ্গে আপনি কী একমত?হ্যাঁনাজরিপের ফলাফল |