শুক্রবার, মে, ২৪, ২০১৩: জ্যৈষ্ঠ ১০, ১৪২০ বঙ্গাব্দ: ১৩ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৪১ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
ছাত্রদল নেতার হাতে লাঞ্ছিত সাংবাদিকযাযাদি রিপোর্ট রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বেসরকারি টিভি এনটিভি'র সিনিয়র প্রতিবেদক ইমরুল আহসান জনিকে লাঞ্ছিত করেছে শেরে বাংলা নগর থানা শাখা ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম।বৃহস্পতিবার দুপুরে 'বাংলাদেশ জাতীয়তাবাদী ভূমিহীন দল' নামের একটি সংগঠনের আলোচনা সভায় এ ঘটনা ঘটে। এতে ওই অনুষ্ঠান বয়কট করেন উপস্থিত সাংবাদিকরা। তবে, ভূমিহীন দলের সভাপতি কামাল উদ্দিন আহমেদ বলেন, যে ব্যক্তি সাংবাদিকদের ওপর হাত তুলেছেন, তার সঙ্গে তাদের দলের কোনো সম্পর্ক নেই। সে তাদের দলের কর্মী হতে পারে না। ইমরুল আহসান বলেন, 'চেয়ারে বসাকে কেন্দ্র করে ছাত্রদল নেতা রাশেদুল ইসলামের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। আমার পাশে একটি খালি চেয়ারে সে বসতে চাইলে আমি তাকে বলি, ওই চেয়ারে আমার ক্যামেরা পারসন বসবেন। এ নিয়ে আমার সঙ্গে ওই ছাত্রদল নেতার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সে আমাকে ধাক্কা দেয় এবং দুর্ব্যবহার করে।' ইমরুল আরো বলেন, 'প্রেসক্লাবের মতো জায়গায় যদি সাংবাদিকদের নিরাপত্তা না থাকে, তাহলে আমরা নিরাপত্তা পাব কোথায়?' প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সংসদ সদস্য আশিফা আশরাফি পাপিয়া। ঘটনার একপর্যায়ে আরেক বিশেষ অতিথি ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম সভামঞ্চ থেকে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় তিনি ওই ছাত্রদল নেতাকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন। এ সময় কিছুটা বিব্রত দেখা যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অনুষ্ঠানের প্রধান অতিথি আসম হান্নান শাহকে। ঘটনা প্রতিবাদে সাংবাদিকরা অনুষ্ঠান বয়কট করলে হান্নান শাহ'র পক্ষে জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য নূরুল হাসান সাংবাদিকদের সংবাদ সংগ্রহ করতে অনুরোধ করেন। কিন্তু তারা সিদ্ধান্তে অটল থাকেন। এ বিষয়ে আবদুস সালাম বলেন, 'সাংবাদিকদের ওপর যারা হাত তুলে, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।' তিনি বলেন, বিএনপি গণমাধ্যমের স্বাধীনতার ওপর বিশ্বাসী। দলের যে পর্যায়ের নেতাই হোক না কেন, এ ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়া হবে। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
শেষের পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নসংলাপে তৃতীয় পক্ষে মধ্যস্থতার দরকার নেই_ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডবিস্নউ মজিনার এই বক্তব্যের সঙ্গে
আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল |