মঙ্গলবার, জুন, ১৮, ২০১৩: আষাড় ০৪, ১৪২০ বঙ্গাব্দ: ৮ শাবান, ১৪৩৪ হিজরি, ০৮ বছর, সংখ্যা ১৩ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
ফরিদপুরে প্রবাসীর
বাড়িতে ডাকাতিফরিদপুর প্রতিনিধি ফরিদপুর সদরের বিলমামুদপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে রোববার রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতের আঘাতে গৃহকর্তাসহ চারজন গুরুতর আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালে চিকিৎসাধীন গৃহকর্তা সেকেন্দার আলী শেখ জানান, ১০-১২ জনের একদল ডাকাত রাত ২টার দিকে তার বাড়িতে হানা দেয়। ডাকাতরা প্রথমে তার ছোট ভাই ও দুবাই প্রবাসী বিল্লাল শেখের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে মারধর করে। পরে তাকে দিয়ে সেকেন্দারকে ডেকে তোলে। বিল্লালের ডাকে সেকেন্দার ঘরের দরজা খুলে দিলে ডাকাতরা ভেতরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি ও মারপিট করে। এতে গৃহকর্তা সেকেন্দার আলী শেখ, তার স্ত্রী রহিমা বেগম, ছোট ভাই বিল্লাল শেখ ও সেকেন্দারের ছেলে রাশেদ শেখ আহত হন। এ সময় ডাকাতরা ঘরের আলমারি ভেঙে ২০ ভরি স্বর্ণালঙ্কার, ৩ লাখ টাকা, ৮টি মোবাইল ফোন, ভিডিও ক্যামেরা, কম্পিউটারসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে। এদিকে ডাকাতির ঘটনা জানতে পেরে প্রতিবেশী সালাম মেম্বার তার লাইসেন্সকৃত বন্দুক থেকে গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
স্বদেশ -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নতত্ত্বাবধায়ক সরকার চাইলে নির্বাচনই হবে না_ প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে আপনি কি অশনিসঙ্কেত
মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |