মঙ্গলবার, জুন, ১৮, ২০১৩: আষাড় ০৪, ১৪২০ বঙ্গাব্দ: ৮ শাবান, ১৪৩৪ হিজরি, ০৮ বছর, সংখ্যা ১৩ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
সিরাজদিখানে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু : বিক্ষোভমুন্সীগঞ্জ প্রতিনিধি মুন্সীগঞ্জের সিরাজদিখানে সোমবার সকালে একটি প্রাইভেট ক্লিনিকে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মৃতের স্বজনরা ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছে।উপজেলার রশুনিয়া শনিয়াপাড়া এলাকার জুয়েল মোল্লার স্ত্রী ফাতেমা বেগমের প্রসব ব্যথা উঠলে সোমবার সকালে উপজেলা সদরের হোসনে আরা ক্লিনিকে ভর্তি করা হয়। টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি ডাক্তার ফৌজিয়া রহমান সকাল পৌনে ৮টায় প্রসূতিকে অপারেশন করে কন্যাসন্তান প্রসব করান। পরে প্রসূতির উচ্চ রক্ত চাপের কারণে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় তিনি মারা যান। প্রসূতির মৃত্যুর খবর রশুনিয়া শনিয়াপাড়া এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্লিনিকের সামনে ডাক্তারের বিচার দাবিতে বিক্ষোভ করে। পরে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
স্বদেশ -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নতত্ত্বাবধায়ক সরকার চাইলে নির্বাচনই হবে না_ প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে আপনি কি অশনিসঙ্কেত
মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |