মতামত :
¦
¦
যশোরে বজ্রপাত ও দেয়ালচাপায় দুইজনের মৃত্যু, আহত ১০যশোর প্রতিনিধি যশোরে কয়েক মিনিটের ঘূর্ণিঝড় ও বজ্রপাতে ২ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘূর্ণিঝড়, বজ্র ও বৃষ্টিপাতের ঘটনা ঘটে।
বজ্রপাতে ও দেয়ালচাপা পড়ে যশোর শহর ও চৌগাছায় দু'জনের মৃত্যু হয়েছে। তারা হলেন, যশোরের শার্শা উপজেলার গোগা গ্রামের মৃত নুর আলীর মেয়ে এবং শহরের নাজির শংকরপুর মধ্যপাড়ার বাসিন্দা হাসিনা খাতুন (৪০) ও চৌগাছার খড়িঞ্চা গ্রামের কিশোরী শারমিন।
যশোরে কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক শেখ জানান, শুক্রবার রাতে ঘূর্ণিঝড়ের সময় হাসিনা খাতুন প্রতিবেশী আলমগীরের বাড়ির প্রাচীরের পাশে দাঁড়িয়ে ছিলেন।
ওই প্রাচীর ঘেঁষে ঘর নির্মাণের জন্য ইট রাখা ছিল। ঝড়ো বাতাসে ইট ও প্রাচীর ভেঙে তার শরীরে পড়ে। এতে হাসিনা মারাত্মক জখম হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসাপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।
চৌগাছা থানার ওসি গোলাম রহমান জানান, সন্ধ্যায় হঠাৎ ঝড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট ভেঙে পড়েছে। বিভিন্ন এলাকায় প্রচুর গাছপালা ভেঙে গেছে। এছাড়া বজ্রপাতের ঘটনাও ঘটেছে অনেক। বজ্রপাতে খড়িঞ্চা গ্রামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। আর গাছপালা ভেঙে বেশ কয়েকজনের আহত হওয়ার খবরও পাওয়া গেছে।
আহতরা হলেন, চৌগাছা বিশ্বাসপাড়ার নূরজাহান (৪৫) ও শাহীন (১৫), হাকিমপুর গ্রামের মহিদুল (৩৫) ও সাবি্বর (১৮), সাদিপুর গ্রামের রশিদ (৩০), বাকপাড়া এলাকার নূর ইসলাম (৪০), চানপুরের আজিম (১২), সিংহঝুলির লুৎফর রহমান (৪০) কয়ারপাড়ার গ্রামের স্বপ্না (৩০)।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
স্বদেশ -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননারীরাই বাংলাদেশের সমাজকে বদলে দিয়েছে_ নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের এই বক্তব্য আপনি সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin