বুধবার, মে, ২২, ২০১৩: জ্যৈষ্ঠ ৮, ১৪২০ বঙ্গাব্দ: ১১ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৯ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
হাইকোর্টে গ্রীষ্মের ছুটি কেন?যাযাদি ডেস্ক আদালত, বিচারকক্ষ ও বিচারকদের কক্ষ থেকে শুরু করে বিচারকদের গাড়ি পর্যন্ত সবকিছু যখন সরকারি খরচেই শীতাতপ নিয়ন্ত্রিত, তখন কেন হাইকোর্টের বিচারকদের গ্রীষ্মের ছুটি উপভোগ করতে হবে?টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারতের মাদ্রাজ হাইকোর্টে দায়ের করা একটি জনস্বার্থ মামলায় (পিআইএল) মঙ্গলবার এ প্রশ্ন তোলা হয়। মামলার বাদী আইনজীবী কে শ্যাম সুন্দর। মামলার আবেদনে বলা হয়, গ্রীষ্মের ছুটি দেয়া একটি ঔপনিবেশিক অবশেষ। আদালতে যখন কয়েক লাখ মামলা ঝুলে আছে, তখন এ ধরনের দীর্ঘ ছুটি দেয়ার বিষয়টি একেবারেই অনাকাঙ্ক্ষিত। শ্যাম সুন্দর আদালতকে অনুরোধ করেন, গ্রীষ্মের তাপদাহ এড়ানোর অজুহাতে প্রতি বছরের ১ মে থেকে ২ জুন পর্যন্ত ৩৩ দিনের ছুটি দেয়ার ঘোষণা বাতিল করা হোক। শ্যাম সুন্দর বলেন, 'ব্রিটিশ বিচারকরা যখন ছিলেন, তখন হাইকোর্টে গ্রীষ্মের ছুটি দেয়ার চল চালু হয়। কারণ তারা গরম সহ্য করতে পারতেন না। এখন অধিকাংশ উচ্চ আদালত, বিচারকের কক্ষ ও গাড়ি শীতাতপ নিয়ন্ত্রিত। প্রযুক্তির উন্নয়নের কারণে গ্রীষ্মের দীর্ঘ ছুটি দেয়ার বিষয়টি এখন প্রাসঙ্গিকতা হারিয়েছে।' শ্যাম সুন্দর বলেন, হাইকোর্ট এখন বছরে মাত্র ২১০ দিন খোলা থাকে। এ সময় শুধু জরুরি মামলাগুলো দায়ের করা যায়, কিন্তু আইনজীবীরা চাইলেই মামলা দায়ের করতে পারেন না। অধিকাংশ নিম্ন আদালত গ্রীষ্মে খোলা থাকে। তাই শুধু উচ্চ আদালতকে এ ধরনের সুযোগ দেয়াটিও অন্যায়। তিনি আরো বলেন, সংবিধানে হাইকোর্টকে যেসব সুবিধা দেয়া হয়েছে, গ্রীষ্মের ছুটি তার অন্তর্ভুক্ত নয়। তাই আদালত কোনো বেআইনি সুবিধা নিতে পারেন না। আজ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
শেষের পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিচারবহির্ভূত হত্যা ও গুম নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অগ্রহণযোগ্য_ মানবাধিকার নেত্রী সুলতানা কামালের এই বক্তব্যের সঙ্গে
আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল |