মতামত :
¦
¦
বার্সা ছাড়ছেন আলভেজ!ক্রীড়া ডেস্ক বার্সেলোনায় খুব একটা খারাপ সময় কাটাচ্ছেন না দানি আলভেজ। তারপরও আগামী মৌসুমে হয়তো অন্য কোথাও পাড়ি জমাতে পারেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। সম্প্রতি এমন ইঙ্গিতই দিয়েছেন ৩০ বছর বয়সী এ ফুটবলার। এবারের ফরাসি লিগ শিরোপা জয়ী প্যারিস সেইন্ট জার্মেই বা মোনাকো হতে পারে দানি আলভেজের পরবর্তী ঠিকানা।
২০০৮ সালে সেভিয়া থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন দানি আলভেজ। তারপর খুব অল্প সময়ের মধ্যেই তিনি হয়ে উঠেন দলের রক্ষণভাগের অন্যতম প্রধান সেনানী। দ্রুতগতির আক্রমণাত্মক ফুটবল খেলে প্রায়ই প্রতিপক্ষের রক্ষণভাগেও ভীতির সঞ্চার করেন ব্রাজিলের এই তারকা ফুটবলার। গত গ্রীষ্মেও আলভেজকে দলে ভেড়ানোর চেষ্টা করেছিল প্যারিস সেইন্ট জার্মেই। তবে সে সময় বার্সেলোনার দাবি অনুযায়ী বিশাল অঙ্কের অর্থের জোগান দিতে না পারায় কথাবার্তা বেশিদূর এগোয়নি। এবারের মৌসুম শেষে যদি আবার তেমন কথাবার্তা ওঠে, তাহলে সাড়া দেবেন বলে জানিয়েছেন আলভেজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'আমি বার্সেলোনার ফুটবলার, এখানে আমি খুব আনন্দেই আছি। কিন্তু প্যারিস বা অন্য কোনো ক্লাব থেকে যদি প্রস্তাব আসে, তাহলে আমি ফিরিয়ে দেব না।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিচারবহির্ভূত হত্যা ও গুম নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অগ্রহণযোগ্য_ মানবাধিকার নেত্রী সুলতানা কামালের এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin