সোমবার, মে, ২০, ২০১৩: জ্যৈষ্ঠ ৬, ১৪২০ বঙ্গাব্দ: ৯ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৭ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
সিলেট সিটি করপোরেশন নির্বাচনসিলেটে একক প্রার্থী দিতে
বিএনপির তোড়জোড়সিলেট অফিস সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে একক প্রার্থী দিতে তোড়জোড় শুরু হয়েছে বিএনপিতে। ইতোমধ্যে দলের চারজন নেতা মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেও নির্বাচনের জন্য উপযুক্ত প্রার্থী নির্বাচন ও করণীয় ঠিক করতে একাধিক কেন্দ্রীয় নেতা আজ সিলেটে আসার কথা রয়েছে। নেতারা দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রুপে বিভক্ত সিলেটের নেতৃবৃন্দকে নিয়ে বৈঠকে বসবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর অনেকটা অভিভাবকহীন হয়ে পড়েন নেতাকর্মীরা। দ্বন্দ্ব-কোন্দলের কারণে দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে পড়ায় সিলেটে দলীয় কর্মসূচিও জোরালোভাবে পালিত হচ্ছে না। তাই আগামী ১৫ জুন সিটি করপোরেশন নির্বাচন নিয়েও বিএনপি হতাশায় ভুগছে। কারো নির্দেশ মানছে না কেউ। কেন্দ্রীয়ভাবে দলটি আন্দোলন আর মামলা নিয়ে এমনিতেই বিপাকে। সেখানে জেলা কমিটি নিয়ে ভাবার সময় পাচ্ছে না হাই কমান্ড_ এমনটি জানিয়েছেন একজন কেন্দ্রীয় নেতা। এদিকে, সিটি নির্বাচনে মেয়র পদে চারজন মনোনয়নপত্র জমা দিলেও মূলত কেন্দ্রীয় বিএনপির সদ্য সাবেক নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান জামানকে নিয়ে চলছে ব্যাপক তোড়জোড়। দলের সমর্থন আদায় করতে কেন্দ্রের সঙ্গেও জোর লবিং চালাচ্ছেন এই দুই বিএনপি নেতা। এ ক্ষেত্রে আরিফুল হক চৌধুরীর পক্ষে দলের সমর্থন পাওয়ার সম্ভাবনা বেশি বলে দলীয় সূত্র জানিয়েছে। বিগত বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান হিসেবে অনেক উন্নয়নকাজ করেছেন আরিফুল হক চৌধুরী। অপরদিকে, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন এবং সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকি নির্বাচনী মাঠে তৎপর রয়েছেন। চার প্রার্থীর সবাই সিটি নির্বাচনে দলের সমর্থন আদায়ের জন্য কাজ করছেন। সব মিলিয়ে সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী নিয়ে সিলেট বিএনপি এখন দ্বিধা-দ্বন্দ্বে ভুগছে। তবে গতকাল রোববার সিলেট মহানগর বিএনপির এক বৈঠকে নেতারা সিদ্ধান্ত নিয়েছেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী হবেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকি এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শামসুজ্জামান জামানের মধ্যে যে কোনো একজন। সম্মিলিত নাগরিক কমিটির সমর্থনে মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরী এলাকার মুরবি্বয়ানকে নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এদিকে, জেলা বিএনপির একটি অংশ সংবাদ সম্মেলন করে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান জামানকে মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা করে। তার পক্ষে জেলা ও মহানগর বিএনপির অংশ রয়েছে বলে জানা গেছে। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরীর নেতৃত্বে কেন্দ্র থেকে আসা নেতারা আজ জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন। আর ওই বৈঠকেই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে একক প্রার্থী দেয়ার বিষয়টি নির্ধারণ করা হবে। মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, 'আমি সম্মিলিত নাগরিক কমিটির সমর্থনে মেয়র পদে প্রার্থী হয়েছি। আশা করছি, আমার দল আমাকে সমর্থন দেবে।' অপর মেয়রপ্রার্থী নাসিম হোসাইন জানান, সিটি কর্পোরেশন নির্বাচনে সিলেট মহানগর বিএনপির মধ্য থেকে প্রার্থী দেয়া হবে। আর তিনজনের ওই তালিকায় মহানগর সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকি এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শামসুজ্জামান জামানের পাশাপাশি তার নামও রয়েছে। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
শেষের পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিরোধী দলের সঙ্গে বসতে চান স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী। তার এই উদ্যোগ সফল হবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |