বৃহস্পতিবার, জুন, ২০, ২০১৩: আষাড় ০৬, ১৪২০ বঙ্গাব্দ: ১০ শাবান, ১৪৩৪ হিজরি, ০৮ বছর, সংখ্যা ১৫ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
অনূর্ধ্ব-২১ ইউরোপ সেরাও স্পেনক্রীড়া ডেস্ক ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পেলেন থিয়াগো আলকান্তারা। বার্সেলোনার এই স্প্যানিশ মিডফিল্ডারের সৌজন্যে ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ শিরোপা ধরে রাখল স্পেন। মঙ্গলবার ইতালির বিপক্ষে ৪-২ গোলে জিতেছে থিয়াগোর স্পেন।ইসরাইলে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে পাঁচবারের চ্যাম্পিয়ন ইতালি শুরু থেকে ফেভারিট ছিল। কিন্তু ফাইনালে থিয়াগোর অনবদ্য পারফরম্যান্সে পাত্তা পেল না তারা। চতুর্থবার ইউরোপ সেরা হলো স্পেনের তরুণরা। ছয় মিনিটেই গোলের দেখা পায় স্পেন। দারুণ এক হেডে দলকে এগিয়ে দেন থিয়াগো। চার মিনিট পর সিরো ইমোবিল সমতায় ফেরালেও প্রথমার্ধে আরো দুটি গোল হজম করে ইতালি। ৩১ মিনিটে বাঁ পায়ে দলের দ্বিতীয় গোল করেন থিয়াগো। পেনাল্টি থেকে ৩৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ম্যানইউর নজরে থাকা এই মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে পেনাল্টি থেকে ইসকোর সফল প্রচেষ্টায় ইতালির ধরাছোঁয়ার বাইরে চলে যায় স্পেন। অবশ্য ৮০ মিনিটে ফ্যাবিও বরিনির গোলে ব্যবধান কমানো ছাড়া আর গতি করতে পারেনি ইতালি। ২০০৮ ও ২০১২ সালে টানা দুইবার ইউরোপ সেরা হয় স্পেনের সিনিয়র দল। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
খেলাধুলা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচন হবে না বলাটাই রাষ্ট্রদ্রোহিতা_ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের সঙ্গে আপনি কী একমত?হ্যাঁনাজরিপের ফলাফল |