বুধবার, জুন, ১৯, ২০১৩: আষাড় ০৫, ১৪২০ বঙ্গাব্দ: ৯ শাবান, ১৪৩৪ হিজরি, ০৮ বছর, সংখ্যা ১৪ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
সিলেটে রাবার বাগান শ্রমিকদের অনশনশ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা সিলেট বিভাগের চারটি সরকারি রাবার বাগানের শ্রমিকরা মজুরি বৃদ্ধি এবং চাকরি স্থায়ীকরণসহ চার দফা দাবিতে এক সপ্তাহ ধরে ব্যবস্থাপকের কার্যালয় ঘেরাও, বিক্ষোভ-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি শেষে সোমবার সকালে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন। পরে দুপুর ২টার এডিসি আবদুল ওয়াদুদ ও মাধবপুর উপজেলা চেয়ারম্যান জাকের হোসেন চৌধুরী অসীম শ্রমিকদের অনশন ভঙ্গ করান এবং আগামী ১৫ দিনের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাস দেন। শ্রীমঙ্গলের সাতগাঁও, ভাটারা, হবিগঞ্জের শাহজিবাজার এবং রুপাইছড়াসহ সিলেট জোনের চারটি সরকারি রাবার বাগানের শ্রমিকদের সঙ্গে শ্রীমঙ্গলের সাতগাঁও ও ভাটারা রাবার বাগান, হবিগঞ্জের শাহজিবাজার এবং রুপাইছড়ার শ্রমিকরা একযোগে কর্মসূচি পালন করেন। শ্রমিক রমিজ আলী এবং শাহীন জানান, চার বছর পরপর চুক্তিভিত্তিক টেপাদের চাকরি স্থায়ী করার নিয়ম থাকলেও বাগান কর্তৃপক্ষ তা মানছে না। শ্রীমঙ্গল রাবার বাগান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আরজদ আলী জানান, চুত্তিভিত্তিক টেপাদের ৩০ জুনের মধ্যে চাকরি স্থায়ী করা না হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে। বশিউক রাবার বিভাগ সিলেট জোনের শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুঠোফোনে জানান, শিক্ষানবিস টেপারদের চাকরি নিয়মিতকরণ, নিয়মিত টেপারদের স্কেল অনুযায়ী অধিকার ভাতা, শূন্যপদে অস্থায়ী শ্রমিকদের নিয়মিত করার দাবিতে শ্রমিকরা অনশন শুরু করেন। সাতগাঁও রাবার বাগানের ব্যবস্থাপক শোভন কান্তি সাহা জানান, শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে জানানো হয়েছে। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
স্বদেশ -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নগ্রামীণ ব্যাংক ভেঙে ১৯ টুকরা
করার সরকারি সুপারিশ আদৌ গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত
বলে মনে করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল |