বুধবার, জুন, ১৯, ২০১৩: আষাড় ০৫, ১৪২০ বঙ্গাব্দ: ৯ শাবান, ১৪৩৪ হিজরি, ০৮ বছর, সংখ্যা ১৪ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
দারুণ জয়ে মুক্তির আশাক্রীড়া প্রতিবেদক ![]() গ্রামীণফোন সুপার কাপে জয় পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ২-০ গোলে হারায় ফেনী সকার ক্লাবকে। এই জয়ে সেমির পথে অনেকটাই এগিয়ে গেল মুক্তিযোদ্ধা। পরের ম্যাচে আবাহনী যদি শেখ রাসেলের কাছে হারে অথবা ড্র করে তাহলে সেমিতে চলে যাবে মুক্তিযোদ্ধা। খেলার শুরু থেকেই মুক্তিযোদ্ধাকে চেপে ধরে ফেনী সকার। ১১ মিনিটে সকার ক্লাবের মিডফিল্ডার সরণ হাউলাদারের পাস থেকে বল পেয়ে শট নেন রনি ইসলাম। কিন্তু অল্পের জন্য জালে জড়ায়নি রনির শটটি। ১৭ মিনিটে ফরোয়ার্ড আকবর হোসেন রিদনের শট গোলের সম্ভাবনা জাগিয়েছিল। কিন্তু রিদনের শটটি ক্রসবার ছুঁয়ে চলে যাওয়ায় গোলবঞ্চিত হয় ফেনি সকার। ২০ মিনিটে মুক্তিযোদ্ধার অধিনায়ক জাহিদ পারভেজ চৌধুরীর জোরালো শটটি গোল হতে পারত কিন্তু ফেনী সকারের গোলরক্ষক মাসুদ আহমেদ উজ্জ্বল বলটি আটকে দিয়ে এ যাত্রায় দলকে রক্ষা করেন। ২৫ মিনিটে আবারো গোলের সুযোগ এসেছিল মারুফুল হকের শিষ্যদের। কিন্তু ফরোয়ার্ড রনির শটটি অল্পের জন্য জালে জড়ায়নি। দুর্ভাগ্যই বলতে হয় মুক্তিযোদ্ধার। ৩২ মিনিটে সকারের আমিনুর রহমান সজিবের শট লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের অধিকাংশ সময় ফেনীর ছেলেদের আক্রমণ প্রতিহত করতেই কেটেছে লাল জার্সিধারীদের। তবে আক্রমণে ব্যস্ত থেকেও গোলের দেখা পায়নি ফেনী সকার। তাই গোলশূন্য থেকেই বিরতিতে যেতে হয়েছে উভয় দলকে। 'তিন পয়েন্টের জন্য একটি গোলই যথেষ্ট' গুরু শফিকুল ইসলাম মানিকের এই তত্ত্বটি মেনে চলে শিষ্যরা। দ্বিতীয়ার্ধে তারই প্রতিফলন দেখা গেল লাল জার্সিধারীদের। ৪৭ মিনিটে নিজের একক প্রচেষ্ঠায় দলকে লিড এনে দেন মুক্তিযোদ্ধার অধিনায়ক জাহিদ পারভেজ (১-০)। এরপর বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। ৫০ মিনিটে ব্যবধান কমানের সুযোগ এসেছিল সকার ক্লাবের কিন্তু আকবর হোসেন রিদন এবারো ব্যর্থ হওয়ায় গোলবঞ্চিত হয় সকার ক্লাব। এর ঠিক দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করতে পারত মুক্তিযোদ্ধাও। কিন্তু স্ট্রাইকারের ভুলে সুযোগ হাতছাড়া হয় তাদের। গোলপোস্টের খুব কাছ থেকে নেয়া রুকনুজ্জামান কাঞ্চনের শটটি গোলবারে আলতো ছুঁয়ে চলে যাওয়ায় গোল পায়নি লাল জার্সিধারীরা। দ্বিতীয়ার্ধে সকারের বিপক্ষে আধিপত্য বিস্তার করতে থাকে শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা। এই ম্যাচে যে দল তিন পয়েন্ট পাবে, তার একটা সম্ভাবনা থাকবে সেমিফাইনালের টিকিট পাওয়ার। ফলে দুই দলের কেউই ছাড় দিয়ে খেলেনি। তবে এক গোল খেয়ে কিছুটা বিমর্ষ হয়ে পড়ে ফেনীর ছেলেরা। সেই সুযোগ কাজে লাগায় লাল জার্সিধারীরা। ৯০ মিনিটের অতিরিক্ত সময়ে (৯০+৩) রনির পাস থেকে গোল করেন ইব্রাহিম। ফলে ২-০ গোলের জয় নিয়ে সেমিফাইনালে নিজেদের এগিয়ে রাখে শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা। পরের ম্যাচে আবাহনী মুখোমুখি হয় ট্রেবল জেতা রাসেলের। এই ম্যাচের ওপরই ভাগ্য নির্ধারণ হবে মুক্তিযোদ্ধার। এদিকে, ফিফা র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। সর্বশেষ বাংলাদেশ ফিফা কোকাকোলা ওয়ার্ল্ড র্যাংকিংয়ে ১৫৪তম স্থানে ছিল। সেখান থেকে মঙ্গলবার দুই ধাপ এগিয়ে বর্তমানে ১৫২তম স্থানে পেঁৗছেছে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আফগানিস্তান ১৪০, ভারত ১৪৭, বাংলাদেশ ১৫২, মালদ্বীপ ১৫৭, পাকিস্তান ১৬৮, নেপাল ১৭১, শ্রীলংকা ১৭২ এবং ভুটান ২০৭ নাম্বার অবস্থানে রয়েছে। এদিকে, সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামী জুলাই মাসে নেপালে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এ লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রাথমিকভাবে নির্বাচিত ৩৩ জন খেলোয়াড় নিয়ে মঙ্গলবার থেকে মতিঝিলের বাফুফে ভবনে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু করেছে। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নগ্রামীণ ব্যাংক ভেঙে ১৯ টুকরা
করার সরকারি সুপারিশ আদৌ গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত
বলে মনে করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল |