বৃহস্পতিবার, জুন, ২০, ২০১৩: আষাড় ০৬, ১৪২০ বঙ্গাব্দ: ১০ শাবান, ১৪৩৪ হিজরি, ০৮ বছর, সংখ্যা ১৫ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
তাজরিন অগি্নকা-
ক্ষতিপূরণসংক্রান্ত প্রতিবেদন ১৮ জুলাই দাখিলের নির্দেশযাযাদি রিপোর্ট আশুলিয়ার তাজরিন গার্মেন্টে অগি্নকা-ের ঘটনায় ক্ষতিগ্রস্তদের কী পরিমাণ ক্ষতিপূরণ দেয়া হয়েছে, সে সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রধান কারখানা পরিদর্শক ও বিজিএমইএ কর্তৃপক্ষকে আগামী ১৮ জুলাই ওই প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে।বুধবার বিচারপতি কাজী রেজাউল ও বিচারপতি এবিএম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এদিকে আদালতের নির্দেশ অনুসারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটির তদন্ত প্রতিবেদন বুধবার আদালতে দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায় প্রতিবেদনটি আদালতে দাখিল করেন। তাজরিনের পক্ষে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল। এ ছাড়া আদালতের নির্দেশনা অনুসারে তাজরিনের মালিক দেলোয়ার হোসেন আজ আদালতে হাজির হন। আগামী ১৮ জুলাই তাকে আবারো আদালতে হাজির হতে বলা হয়েছে। গত বছরের ২৪ নভেম্বর আশুলিয়ার তাজরিন ফ্যাশনসে অগি্নকা-ে ১১২ জন পোশাকশ্রমিক নিহত হন। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
মহানগর -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচন হবে না বলাটাই রাষ্ট্রদ্রোহিতা_ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের সঙ্গে আপনি কী একমত?হ্যাঁনাজরিপের ফলাফল |