শনিবার, মে, ২৫, ২০১৩: জ্যৈষ্ঠ ১১, ১৪২০ বঙ্গাব্দ: ১৪ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৪২ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
গাংনী প.প. অফিসের ৯ আনসার
সদস্যের বেতন হয়নি ১ বছরেওগাংনী (মেহেরপুর) সংবাদদাতা গাংনী উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের ৯ আনসার সদস্যের এক বছরেও বেতন-ভাতা হয়নি। বেতন না পেয়ে তারা বর্তমানে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে।২০১২ সালের জুন মাসে প্রহরী হিসেবে গাংনী উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে ৯ জন আনসার সদস্যকে সংযুক্তি প্রদান করা হয়। পরিবার পরিকল্পনা অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বোনাস হলেও ৯ আনসার সদস্যদের বেতন বরাদ্দ হয়নি। আনসার সদস্য আবুল কালাম ও আবুল বাশার জানান, এক বছর আগে যোগদান করলেও আজো বেতন পাননি। তারা বিভিন্ন দোকান থেকে বাকিতে জিনিসপত্র কিনে সংসার চালাতেন। বকেয়া পরিশোধ না করায় এখন কেউ বাকিতে মালামাল দিতে চাচ্ছেন না। সংশিষ্ট দপ্তর তাদের জন্য অর্থ বরাদ্দ নেই বলে জানিয়েছে। পরিবার পরিকল্পনা অফিসের কর্মকর্তা ডা. সাইদুর রহমান জানান, আনসার সদস্যদের বেতন মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে দেয়া হয়। কিন্তু বরাদ্দ না পাওয়ায় বেতন দেয়া হয়নি। ঢাকা আনসার ও ভিডিপি সদর দপ্তরের অ্যাডজুটেন্ট (সার্কেল) মকবুল হোসেন মোবাইল ফোনে জানান, বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে। আজো কোনো জবাব মেলেনি। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
স্বদেশ -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননারীরাই বাংলাদেশের সমাজকে বদলে দিয়েছে_ নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের এই বক্তব্য আপনি
সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল |