মতামত :
¦
¦
সড়ক দুর্ঘটনায় ছয় স্থানে নিহত সাতটঙ্গীতে গাড়িচাপায় নিহতের জেরে সংঘর্ষস্বদেশ ডেস্ক সিরাজগঞ্জ, টাঙ্গাইলের কালিহাতী ও ভূঞাপুর, পাবনা সদর, কক্সবাজারের রামু, বাগেরহাট সদর এবং টঙ্গীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের হামকুড়িয়ায় নলকা-বনপাড়া মহাসড়কে মঙ্গলবার রাতে দুটি নসিমনের মুখোমুখি সংঘর্ষে সোলায়মান হোসেন (২৫) নামে একজন নিহত হয়েছেন। নিহত সোলায়মান হোসেনের বাড়ি হামকুড়িয়ায়। তাড়াশ উপজেলার মহিষলুটি থেকে একটি নসিমন হামকুড়িয়া বাজারের কাছে পেঁৗছলে বিপরীত দিক থেকে অপর একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সোলায়মান হোসেন নিহত হন।
টাঙ্গাইল/ভূঞাপুর : টাঙ্গাইলের কালিহাতী ও ভূঞাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। কালিহাতীর ধলাটেঙ্গর বাসস্ট্যান্ডে বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে বুধবার সড়ক দুর্ঘটনায় নিরঞ্জন চন্দ্র মালু (৪০) নিহত হন। নিহত নিরঞ্জন কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর গ্রামের গৌর চন্দ্র মালুর ছেলে। নিরঞ্জন সকাল ৯টার দিকে ধলাটেঙ্গর বাসস্ট্যান্ডে অটোরিকশা থেকে নামার সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি নিহত হন। অপরদিকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় গোলচত্ব্বর এলাকায় মঙ্গলবার গভীর রাতে পিকআপভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যান চালক নাজিম উদ্দিন (২১) নিহত হন। তিনি টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার ভারই গ্রামের জুলু ম-লের ছেলে।
পাবনা : পাবনা সদরের মালিগাছা নামক স্থানে পাবনা-ঈশ্বরদী মহাসড়কে বুধবার ট্রাক-করিমনের মুখোমুখি সংঘর্ষে জনি বিশ্বাস (২৮) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত জনি সুজানগর মসজিদপাড়া এলাকার হিমু বিশ্বাসের ছেলে। জনি ঈশ্বরদী থেকে করিমন যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে করিমনের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার : কক্সবাজারের রামুতে মঙ্গলবার রাতে যাত্রীবাহী ট্রাক্টর উল্টে মোহাম্মদ আলম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একটি যাত্রীবাহী ট্রাক্টর রামুর জোয়ারিয়ানালা গুচ্ছগ্রাম এলাকায় হঠাৎ উল্টে খাদে পড়ে যায়। এতে জোয়ারিয়ানালা এলাকার নবী হোসেনের ছেলে মোহাম্মদ আলম নিহত হন।
বাগেরহাট : বাগেরহাট সদরের বেমরতা ফতেপুরে বাগেরহাট-পিরোজপুর সড়কে বুধবার মোটরসাইকেল চাপায় আবুল হোসেন মিনা (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ফতেপুর গ্রামের বৃদ্ধ আবুল হোসেন রাস্তা পার হওয়ার সময় পিরোজপুরগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
টঙ্গী (গাজীপুর) : গাজীপুরের টঙ্গীতে মঙ্গলবার রাতে পুলিশের গাড়িচাপায় নিজাম নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় উত্তেজিত জনতা পুলিশের পিকআপভ্যানে অগি্নসংযোগ ও ১০টি গাড়ি ভাংচুর করেছে। এ সময় জনতা-পুলিশ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় টঙ্গী থানার উপ-পরিদর্শক খাইরুল বাসারকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
রাত ১১টার দিকে টঙ্গী থানার উপ-পরিদর্শক খায়রুল বাসার টঙ্গীর এরশাদনগরে গাড়ি নিয়ে আসামিকে ধাওয়া করেন। এ সময় তার গাড়ির নিচে চাপা পড়ে স্থানীয় রিকশা গ্যারেজের মালিক নিজাম নিহত হন। এর প্রতিবাদে স্থানীয় জনতা পুলিশের গাড়িতে অগি্নসংযোগ এবং অন্তত ১০টি গাড়ি ভাংচুর করে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ-জনতা সংঘর্ষে ১০ জন আহত হন। পরে রাত সাড়ে ১২টায় পুলিশ সুপার আব্দুল বাতেনসহ বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আহতদের মধ্যে পুলিশ কনস্টেবল শামসুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পুলিশ সুপার আব্দুল বাতেন জানান, দায়িত্বে অবহেলার দায়ে টঙ্গী থানার এসআই খায়রুল বাশারকে বুধবার পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিএনপি সংসদে গিয়ে নির্বাচনকালীন সরকারের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin