মতামত :
¦
¦
সিলেটে চার লাখ টাকা ছিনতাই গুলিবিদ্ধ ব্যবসায়ী হাসপাতালেসিলেট অফিস সিলেট ক্যাডেট কলেজ এলাকায় দিনেদুপুরে এক ব্যবসায়ীকে গুলি করে চার লাখ টাকা ছিনতাই হয়েছে। বিমানবন্দর থানা এলাকার বিমানবন্দর সড়কের সিলেট ক্যাডেট কলেজের সামনে শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম নুরুল ইসলাম। তিনি কোম্পানীগঞ্জের দয়ারবাজারে ফোন ও ফ্ল্যাক্সিলোডের ব্যবসা করতেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দয়ারবাজার থেকে সিএনজি অটোরিকশাযোগে সিলেট শহরে আসার সময় বিমানবন্দর সড়কের ক্যাডেট কলেজের সামনে দুটি মোটরসাইকেলে করে আসা চারজন ছিনতাইকারী অটোরিকশাটির গতিরোধ করে। এ সময় একজন ছিনতাইকারী ব্যবসায়ী নূরুল ইসলামকে গুলি করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ব্যবসায়ী নূরুল ইসলাম জানান, ছিনতাইকারীরা তাকে গুলি করে তার কাছে থাকা চার লাখ টাকা নিয়ে গেছে।
এসএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, ব্যবসায়ী নূরুল ইসলামের হাঁটুর উপরে গুলি লেগেছে।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
শেষের পাতা -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননারীরাই বাংলাদেশের সমাজকে বদলে দিয়েছে_ নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের এই বক্তব্য আপনি সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin