মতামত :
¦
¦
চারজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিল দুদকযাযাদি রিপোর্ট অর্থ আত্মসাতের অভিযোগে যমুনা ব্যাংকের ৩ কর্মকর্তাসহ মোট ৪ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভুয়া ঋণপত্র (এলসি) এবং শুল্কমুক্ত পণ্য আমদানি বাবদ ৮ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে এই মামলা দায়েরের অনুমোদন দিল দুদক।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন যমুনা ব্যাংকের শান্তিনগর শাখার সাবেক ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বর্তমানে যমুনা ব্যাংক ট্রেনিং ইন্সটিটিউটের অধ্যক্ষ মো. বেলাল হোসেন, একই শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ট এ কে এম শাহ আলম, যমুনা ব্যাংক প্রধান কার্যালয়ের সহকারী ভাইস প্রেসিডেন্ট বিপ্লব কুমার চক্রবর্তী এবং নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত মেসার্স রায়হান প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসাইন। এ বিষয়ে দুদকের উপ-পরিচালক ঋতি্বক সাহা অনুসন্ধান করে কমিশনের কাছে মামলার সুপারিশ করেন।
দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত সূত্র জানায়, মেসার্স রায়হান প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি মো. ইউসুফ হোসাইন ২০১১ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৩টি এলসি খোলেন। এর মধ্যে দুটি এলসির টাকা প্রায় দেড় বছর পর পরিশোধ করলেও বাকি ১১টি এলসির বিপরীতে ৪ কোটি ৬৫ লাখ ২২ হাজার ২৪৮ টাকা আত্মসাৎ করেন। এ ছাড়া মঞ্জুরিপত্রের শর্ত ভঙ্গ করে এসব এলসি খোলা হয়েছিল বলে দুদক প্রমাণ পেয়েছে। অভিযুক্ত ব্যাংক কর্মকর্তারা এ বিষয়ে ইউসুফ হোসাইনকে সাহায্য করেন। শুল্কমুক্ত পণ্য আমদানির নামে ওই প্রতিষ্ঠানের এমডি আরো ৩ কোটি ৩৬ লাখ ৪৩ হাজার ৩০ টাকা আত্মসাৎ করেন।
মামলার সুপারিশে বলা হয়, অভিযুক্ত ৪ জন পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে মোট ৮ কোটি ১ লাখ ৬৫ হাজার ২৭৮ টাকার জাল কাগজপত্র তৈরি করে আত্মসাৎ করেন। তাদের বিরুদ্ধে দ-বিধির ৪০৯/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলা দায়েরের সুপারিশ করা হয়েছে।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
শেষের পাতা -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিচারবহির্ভূত হত্যা ও গুম নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অগ্রহণযোগ্য_ মানবাধিকার নেত্রী সুলতানা কামালের এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin