মতামত :
¦
¦
হিলি সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে আহত বিএসএফেরদিনাজপুর প্রতিনিধি হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বেলাল হোসেন (২৬) নামে বাংলাদেশি এক তরুণকে পিটিয়ে মারাত্মক আহত করেছে। বেলাল হিলির সাতকুরি গ্রামের তফিল উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন গরু ব্যবসায়ী।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে হিলির ঘাসুরিয়া সীমান্তের বাংলাদেশ অংশ থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ।
পরে তাকে নির্মমভাবে শারীরিক নির্যাতনের পর অজ্ঞান হয়ে পড়লে মৃত ভেবে বেলালকে সীমান্তের বাংলাদেশ অংশে ফেলে দিয়ে চলে যায়।
শুক্রবার সকালে সীমান্তের লোকজন তাকে দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেয় ও পরে পরিবারের লোকজন বেলালকে হিলি হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে হিলি হাসপাতালের উপ-সহকারী চিকিৎসক রফিকুল ইসলাম জানান, বেলালের পুরো শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে।
এ প্রসঙ্গে হিলি সীমান্তের ঘাসুরিয়া বিজিবি ক্যাম্পের হাবিলদার ইসমাইল হোসেন জানান, বেলালকে বিএসএফ ধরার পর বেধম মারপিট করে ভারতের থানা পুলিশের কাছে সোপর্দ করতে গেলে তার অবস্থা বেগতিক হওয়ায় থানা পুলিশ তাকে গ্রহণ করেনি। তাই, তারা আবার সীমান্তে ফেলে দিয়ে চলে যায়।
বেলালের ছোটভাই মানিক বলেন, 'বেলাল একজন গুরু ব্যবসায়ী। ভারত থেকে বাংলাদেশে গরু আনা-নেয়া করতেন। কিন্তু কি কারণে বিএসএফ তাকে ধরে নিয়ে নির্মমভাবে মারধর করল, তা আমরা জানিনা।'
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
শেষের পাতা -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সংলাপের আয়োজনে বিএনপির অনুরোধে সরকার সাড়া দেবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin