সোমবার, মে, ২০, ২০১৩: জ্যৈষ্ঠ ৬, ১৪২০ বঙ্গাব্দ: ৯ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৭ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
আফ্রিদিকে চায়
না পাকিস্তান!ক্রীড়া ডেস্ক দীর্ঘদিন ধরেই দলের বোঝা হয়ে আছেন পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি। বোলিংয়ে আগের ধার নেই, ব্যাটিংয়েও নিষপ্রভ বুম বুম খ্যাত এই ব্যাটসম্যান। তাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া উচিত বলে মন্তব্য করেছেন টিম ম্যানেজমেন্ট ও জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড়। তাদের মতে, আফ্রিদি 'শেষ' হয়ে গেছে এবং ক্রিকেটকে দেয়ার মতো তার মধ্যে আর কিছু অবশিষ্ট নেই।আগামী মাসে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলে না থাকা সত্ত্বেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মাসিক ৩ লাখ ৬০ হাজার রুপিতে চুক্তির আওতায় রেখেছে শহীদ খান আফ্রিদিকে। বিস্ময়করভাবে 'এ' ক্যাটাগরিতে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ হওয়ায় আরো কিছুদিন খেলতে পারবেন বলে আশা করছেন এ অলরাউন্ডার। কিন্তু চুক্তির বিষয়টি টিম ম্যানেজমেন্টের হাতে থাকলে আফ্রিদির ক্যারিয়ার শেষ হওয়া নিশ্চিত ছিল বলে ধারণা করছেন অনেকেই। টিম ম্যানেজমেন্টের এক সদস্যের মতে, যদিও আফ্রিদি অতীতে বেশকিছু ভালো ইনিংস খেলেছে এবং বল হাতেও দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। কিন্তু অন্যকে দেয়ার মতো তার মধ্যে আর কিছু অবশিষ্ট নেই। আফ্রিদির এখন ক্রিকেট থেকে অবসর নেয়াটাই হবে সঠিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেন তিনি। ওই সদস্য আরো জানান, গত এক বছর কিংবা এ সময়ে তার বোলিংয়ের ভিত্তিতেই আফ্রিদিকে দলে নেয়া হয়েছে। কিন্তু সে উইকেট নিতে ব্যর্থ হয়েছে অথবা রান থামাতে ব্যর্থ হয়েছে। যা দলের জন্য কোনো কাজে আসেনি। সর্বশেষ ১২ ওয়ানডেতে আফ্রিদির উইকেট মাত্র ৪টি, গত এক বছরে টি২০ ক্রিকেটে তার উইকেট সংখ্যা ৭টি। ওই খেলোয়াড় বলেন, একজন খেলোয়াড় যতই অভিজ্ঞ ও দক্ষ হোক না কেন, সেরা একাদশে সুযোগ পেতে হলে কেবলমাত্র ইতিহাসের ওপর ভর না করে তাকে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করতে হয়। যদিও বিভিন্ন সময়ে আফ্রিদি দলকে টেনে তুলেছেন এবং সামনে থেকেই দলকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু সামপ্রতিক সময়ে তার দুর্বল ফর্মের কারণেই তার ওপর চাপটা অনেক বেশি হয়েছে এবং দল থেকে বাদ পড়েছেন। তাৎক্ষণিকভাবে তার বিকল্প খুঁজে না পাওয়া সত্ত্বেও আফ্রিদিকে বাদ দিয়েই সেরা একাদশ সাজানোর দিকে নজর দিচ্ছে নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট। পুনরায় আফ্রিদির দলে ফেরার বিষয়টি যদিও বা এখনই নাকচ করা যাচ্ছে না, তবে পাকিস্তান ক্রিকেটের মঙ্গল ও ভবিষ্যৎ চিন্তা করে আফ্রিদিকে বাদ দিয়েই ভাবতে হবে এবং আফ্রিদির উচিত আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়া। গত বছর শেষ দিকে ভারত সফরে ওয়ানডে দল থেকে বাদ পড়েন আফ্রিদি। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে দলে ফিরলেও ৩৭ ওভার বোলিং করে কোনো উইকেটের দেখা পাননি আফ্রিদি। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নঢাকায় আগামী এক মাস সব রাজনৈতিক দলের সভা-সমাবেশ নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্ত আপনি সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল |