বৃহস্পতিবার, মে, ২৩, ২০১৩: জ্যৈষ্ঠ ৯, ১৪২০ বঙ্গাব্দ: ১২ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৪০ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
নদী ভাঙনকমলগঞ্জে হুমকির মুখে ২০ বাড়িশ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা ![]() মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার আলেপুর এলাকায় ধলাই নদীর ভাঙন -যাযাদিমৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার আলেপুরে ধলাই নদীর ভাঙনে ২০ বাড়ি ও একটি প্রাথমিক বিদ্যালয় হুমকির মুখে পড়েছে। ভাঙনের খবর পেয়ে সোমবার দুপুরে কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ চৌধুরী ও কমলগঞ্জ পৌরসভার মেয়র আবু ইব্রাহীম জমসেদ আলেপুর গ্রাম পরিদর্শন করেছেন। অথচ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) রহস্যজনক কারণে উদাসীন রয়েছে।আলেপুর এলাকার একটি অংশে ধলাই প্রতিরক্ষা বাঁধের ভাঙন প্রতিরোধে জেলা সদরের শাসক দলের প্রভাবশালী এক নেতা পাউবোর এক কোটি ১০ লাখ টাকার কাজ পান। ব্যাপক অনিয়মের মধ্যেই বক তৈরির কাজ সম্পন্ন হলেও তা ভাঙনকবলিত বসানো হয়নি স্থানে। অথচ কাজ সম্পন্ন না করেই সিংহভাগ বিল গত জুন মাসে সংশিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান তুলে নিয়ে গেছে। সাইট তদারকি কাজে নিয়োজিত পাউবোর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ফান্ড না থাকায় যথাসময়ে কাজ সম্পন্ন হয়নি। কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ চৌধুরী জানান, জরুরি ভিত্তিতে আলেপুর এলাকায় ধলাই নদীর ডান তীরের ভাঙন রোধে প্রয়োজনীয় সহায়তা চেয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পত্র পাঠানো হয়েছে। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিএনপি সংসদে গিয়ে নির্বাচনকালীন সরকারের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |