মতামত :
¦
¦
১৫ জুন ঢাকায় আহলে সুন্নাতের মহাসমাবেশযাযাদি রিপোর্ট হেফাজতের অপতৎপরতা ঠেকাতে আগামী ১৫ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ করবে বলে জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত। শনিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক মতবিনিময় সভায় এ মহাসমাবেশের কথা জানান সুনি্ন জামায়াতের নেতারা।
তারা বলেন, "আমাদের সমাবেশ হওয়ার কথা ছিল মতিঝিলের শাপলা চত্বরে। কিন্তু হেফাজতের তা-বের পর সরকার সাময়িকভাবে সেখানে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করায় আমাদের সমাবেশ প্রেসক্লাবের সামনে নিয়ে এসেছি।"
তারা বলেন, "আমাদের এই সমাবেশে হওয়ার কথা ছিল ২৫ মে শনিবার। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিত ও আগামী ১ মাস সারাদেশে সভা-সমাবেশ নিষিদ্ধ করায় আমাদের কর্মসূচি পেছানো হয়েছে।"
প্রসঙ্গত, আহলে সুন্নাতের ১২ দফা দাবির প্রতি জনসমর্থন আদায়, আল্লাহ ও রাসুল (স.) সম্পর্কে কুৎসা রটনাকারী ওহাবী-মওদুদীবাদীসহ চিহ্নিত নাস্তিক-বস্নগারদের বিচার, সাইফুল ইসলামের খুনি হেফাজতিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে এ সমাবেশ করবে এই সংগঠনটি। মতবিনিময় সভায় অংশ নিয়ে আহলে সুন্নাত ওয়াল জমা'আত সমন্বয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দীন বখতেয়ার বলেন, "গত ২০ এপ্রিল লালদীঘি ময়দানে আহলে সুন্নতের সুনি্ন মহাসমাবেশ থেকে ২৫ মে ঢাকা মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। এ ব্যাপারে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার পরও প্রশাসনের অনুরোধের পরিপ্রেক্ষিতে ২৫ মের পরিবর্তে ১৫ জুন মহাসমাবেশের সময় পুনর্নির্ধারণ করা হযেছে।"
সভায় বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জমা'আতের সমন্বয়ক মওলানা এমএ মতিন, গাউছিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ পেয়ার মোহাম্মদ, আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা, অধ্যক্ষ আল্লামা এয়াকুব আলী খান, শাহাজাদা মওলানা মোবারক আলী, অধ্যক্ষ মওলানা আবুল ফারাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন, অ্যাড. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
শেষের পাতা -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননারীরাই বাংলাদেশের সমাজকে বদলে দিয়েছে_ নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের এই বক্তব্য আপনি সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin