বুধবার, জুন, ১৯, ২০১৩: আষাড় ০৫, ১৪২০ বঙ্গাব্দ: ৯ শাবান, ১৪৩৪ হিজরি, ০৮ বছর, সংখ্যা ১৪ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
ব্রাজিলের সামনে
প্রতিশোধের সুযোগক্রীড়া ডেস্ক ![]() ফিফা কনফেডারেশনস কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী মেক্সিকোর বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। গেল বছর অলিম্পিকের আরাধ্য শিরোপা জয়ের পথে ফাইনালে এই মেক্সিকোর কাছে হেরেই স্বপ্নভঙ্গের বেদনায় ডুবেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাই এবার তাদের সামনে সেই হারের প্রতিশোধ নেয়ার সুযোগ এসেছে। এছাড়া দিনের অন্য ম্যাচে ইতালির মুখোমুখি হবে এশিয়ার অন্যতম পরাশক্তির দল জাপান।বিশ্বকাপটা পাঁচবার নিজেদের শোকেসে তুললেও এখনো অলিম্পিক স্বর্ণটা জেতা হয়নি ব্রাজিলের। গেল বছর সেই স্বপ্নের দ্বারপ্রান্তেই চলে গিয়েছিলেন অস্কার-নেইমাররা। কিন্তু লন্ডন অলিম্পিকে ফেভারিট হওয়া সত্ত্বেও মেক্সিকোর কাছে ২-১ গোলে পরাজিত হয়ে স্বর্ণ হাতছাড়া হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। অলিম্পিক আসরে প্রথমবার স্বর্ণ জয়ের সুযোগ নষ্ট হওয়ায় বিশ্বজুড়ে কোটি কোটি ব্রাজিল সমর্থক দারুণ হতাশ হয়েছিলেন। তাহলে কি প্রথম ম্যাচে জাপানকে উড়িয়ে দিয়ে দুর্দান্ত ফর্মে থাকা নেইমাররা আজই সেই হারের প্রতিশোধটা নেবেন। না, প্রতিশোধের ভাবনা নেই ব্রাজিলিয়ানদের মনে। তাদের ভাবনায় শুধুই জয়। ব্রাজিলের অন্যতম তারকা ফুটবলার মার্সেলো জানিয়েছেন, সেই হতাশা দ্রুতই কাটিয়ে উঠেছে তার দল। রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার অনূর্ধ্ব-২৩ অলিম্পিক দলটির তিনজন সিনিয়র খেলোয়াড়ের যে কোটা ছিল তার মধ্যেও একজন ছিলেন। এ বিষয়ে তিনি বলেন, 'মেক্সিকোর বিপক্ষে পরাজয়টা আমাদের মনের মধ্যে গেঁথে নেই। আর তাই কালকের (আজ) ম্যাচটাকে আমরা প্রতিশোধ হিসেবে দেখছি না। অবশ্যই ম্যাচটির কথা আমার মনে আছে। ওই দিনটি খেলোয়াড়দের এবং একই সঙ্গে পুরো ব্রাজিলের জন্য অত্যন্ত হতাশার ছিল। একথা বলা মুশকিল কেন আমরা তাদের রণদুর্গ ভাঙতে পারিনি। আমরা জানি মেক্সিকোতে বেশ বয়েকজন দারুণ খেলোয়াড় রয়েছেন। কিন্তু আমরা ব্রাজিল এবং আমাদেরও অনেক খেলোয়াড় রয়েছে। আমরা বুঝতে পারছি, লড়াইটা বেশ কঠিন হবে, কিন্তু তাদেরও সেই ধরনের কিছুই চিন্তা করতে হবে।' দলের তারকা খেলোয়াড় নেইমারের কৃতিত্বে শনিবার রাজধানী শহর ব্রাসিলিয়ায় নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ জাপানকে ৩-০ গোলে পরাজিত করে কনফেডারেশন কাপের দারুণ সূচনা করেছে ব্রাজিল। এস্টাডিও ক্যাস্টেলাওতে মেক্সিকোর বিপরীতে জিততে পারলে তাদের সেমিফাইনালে খেলা নিশ্চিত হবে। তবে ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হতে হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মার্সেলো বলেছেন, 'এখনই এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যে স্পেন আমাদের জন্য ফাইনালে অপেক্ষা করছে। আমরা মাত্রই প্রতিযোগিতা শুরু করেছি। আমরা যদি তাদের সঙ্গে ফাইনালে খেলার সুযোগ পাই, তবে সেটা খুবই ভালো, ম্যাচটি অত্যন্ত উপভোগ্য হবে। কিন্তু এখনো আমাদের মেক্সিকো ও ইতালির সঙ্গে ম্যাচ বাকি রয়েছে। যেকোনো প্রতিপক্ষই আমাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে- এমনকি তাহিতিও। নিজেদের প্রতিপক্ষ বাছাইয়ের কোনো ক্ষমতা আমাদের নেই।' উদ্বোধনী ম্যাচ জিতে দারুণ শুরু করা ব্রাজিল মেক্সিকোকে খাটো করে না দেখার জন্য ব্রাজিলিয়ান কোচ লুইস ফিলিপ স্কলারিও খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছেন। স্কলারি বলেন, 'আমাদের অবশ্যই মেক্সিকোর ব্যপারে সতর্ক থাকতে হবে এবং একই সঙ্গে কঠিন বাধা পেরুতে হবে। গত কয়েক বছর ধরে মেক্সিকো আমাদের জীবন জটিল করে তুলেছে। রোববার মারাকানা স্টেডিয়ামে ইতালির বিপক্ষে প্রথম ম্যাচে ২-১ গোলে পরাজিত হওয়ার পর মেক্সিকো জানে ব্রাজিলের বিপক্ষে পরাজয় মানে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নগ্রামীণ ব্যাংক ভেঙে ১৯ টুকরা
করার সরকারি সুপারিশ আদৌ গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত
বলে মনে করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল |