শুক্রবার, মে, ২৪, ২০১৩: জ্যৈষ্ঠ ১০, ১৪২০ বঙ্গাব্দ: ১৩ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৪১ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
সমতায় শেষ করতে চায় নিউজিল্যান্ডক্রীড়া ডেস্ক লর্ডস টেস্টে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ১৭০ রানের বড় পরাজয়ে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে সফরকারী নিউজিল্যান্ড। তবে হেডেংলিতে আজ থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজ সমতায় শেষ করতে চায় ব্রেন্ডন ম্যাককালামের দল। মূলত দলে সাবেক অধিনায়ক ডেনিয়েল ভেট্টোরির উপস্থিতিই আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে কিউইদের।নাটকীয়ভাবেই নিউজিল্যান্ড টেস্ট দলে ফিরেছেন ভেট্টোরি। অ্যাচিলিস ইনজুরির কারণে প্রায় ১০ মাস দলের বাইরে ছিলেন তিনি। ওয়ানডে দলে থাকলেও ওই ইনজুরির কারণেই ছিলেন না চলমান সফরের টেস্ট দলে। কিন্তু বাঁহাতি স্পিনার ব্রুস মার্টিনের ইনজুরি টেস্ট দলে ফিরিয়ে এনেছে তাকে। এ কারণে ওয়ানডে দল ইংল্যান্ডে পেঁৗছনোর একদিন আগেই ভারত ডেকে আনা হয়েছে অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনারকে। বুধবার হেডেংলিতে অনুশীলনও করেছেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। এদিকে সাম্প্রতিক ইতিহাস বিবেচনায় হেডেংলির উইকেট হবে পেসারদের জন্য স্বর্গরাজ্য। তারপরও একজন বিশেষজ্ঞ স্পিনার দলে রাখার প্রয়োজনীয়তা অনুভব করছে কিউইরা। সেক্ষেত্রে ভেট্টোরিই তাদের প্রথম পছন্দ। আর এই টেস্ট খেলার সুযোগ পেলে সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিংকে (১১১) টপকে তিনিই হবেন নিউজিল্যান্ডের পক্ষে সবচাইতে বেশি টেস্ট খেলা ক্রিকেটার। ভেট্টোরি অবশ্য ইতোমধ্যে ১১২টি টেস্ট খেলেছেন। তবে তার মধ্যে একটি ছিল ২০০৫ সালে আইসিসি একাদশের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে। টেস্ট ক্রিকেটে কিউইদের পক্ষে স্যার রিচার্ড হ্যাডলির নেয়া ৩৬০ উইকেটই সর্বোচ্চ। এরপরই রয়েছেন ভেট্টোরি। এমন একজন বোলার দলে পেয়ে যারপরনাই খুশি কিউই শিবির। বাঁহাতি পেসার নেইল ওয়াগনারের কথাতেও মিলল তারই আভাস, 'ড্রেসিং রুমে এবং আমাদের সঙ্গে আবার অনুশীলনে ড্যানকে দেখতে পাওয়াটা খুবই উত্তেজনাকর। কেবলমাত্র যেসব খেলোয়াড়ের ওপর সব সময় নির্ভর করা যায়, তিনি তাদেরই একজন।' এদিকে হাঁটুর ইনজুরিতে আক্রান্ত বিজে ওয়াটলিংয়ের অনুপস্থিতিতে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন অধিনায়ক ম্যাককালাম। পিঠে সমস্যার কারণে ২০১০ সালের পর থেকে গ্লাভস হাতে টেস্টে আর উইকেটের পেছনে দাঁড়াননি তিনি। এই সুযোগ স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে একাদশে দেখা যেতে পারে মাটিংন গাপটিলকে। কাউন্টি ক্রিকেটে ডার্বিশায়ারের হয়ে খেলায় ইংলিশ কন্ডিশনে তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। আর বোলিং সহায়ক কন্ডিশনেও ব্যাটসম্যানদের ওপরই আস্থা রাখছেন ম্যাককালাম। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নসংলাপে তৃতীয় পক্ষে মধ্যস্থতার দরকার নেই_ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডবিস্নউ মজিনার এই বক্তব্যের সঙ্গে
আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল |