মতামত :
¦
¦
পদত্যাগ করছেন শ্রীনিবাসন!ক্রীড়া ডেস্ক স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ উঠেছে চেন্নাই সুপার কিংসের সিইও গুরুনাথ মিয়াপানের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা মিললে পদত্যাগ করতে হতে পারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রধান এন শ্রীনিবাসনকে। কেননা মিয়াপান যে শ্রীনিবাসনের মেয়ের জামাই।
মিয়াপানের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে যদি তার কোনো প্রমাণ পাওয়া যায় তবে শ্রীনিবাসনকে বোর্ড প্রধানের পদ থেকে সরে দাঁড়াতে বলা হবে। বিসিসিআইয়ের বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম 'টাইমস নাউ'। কেননা বোর্ড প্রেসিডেন্টের চাইতে ক্রিকেটটাই বেশি গুরুত্বপূর্ণ। সূত্র জানিয়েছে, 'অভিযুক্ত মিয়াপানের বিরুদ্ধে আনা অভিযোগের যদি কোনো প্রমাণ মিলে তবে অবশ্যই পদত্যাগ করতে হবে শ্রীনিবাসনকে।'
বিসিসিআইয়ের প্রধান থেকে শ্রীনিবাসনকে সরিয়ে দেয়া হতে পারে কিনা, এ প্রসঙ্গে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি আইপিএল প্রধান রাজিব শুক্লা। তিনি বলেছেন, 'মুম্বাই ও দিলি্ল পুলিশ যথেষ্ট দক্ষ। কোনো সীদ্ধান্তে উপনীত হওয়ার আগে তাদের তদন্ত শেষ করতে দিন। তদন্ত শেষ হওয়ার আগে তো কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। পুলিশ আগে তদন্ত রিপোর্ট জমা দিক। তারপর এ বিষয়ে কথা বলা যাবে।'
স্পট ফিক্সিং এবং জুয়ারিদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সম্প্রতি বলিউড অভিনেতা বিন্দু দারা সিংকে আটক করেছে মুম্বাই পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের পরই বেরিয়ে এসেছে মিয়াপানের নাম। এরপর থেকেই মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের আতশ কাচের নিচে রয়েছেন তিনি। বৃহস্পতিবার তার বিরুদ্ধে সমনজারি করেছে পুলিশ। তার বাসায় গিয়েও পুলিশ খুঁজে পায়নি তাকে। পরবর্তীতে চেন্নাই সুপার কিংসের ম্যানেজারের হাতে সেটি পেঁৗছে দিয়েছে তারা।
সমনে তাকে শুক্রবার সকাল ১০ থেকে বিকাল ৫টার মধ্যে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চে সশরীরে হাজির হতে বলা হয়েছে। পরবর্তীতে যদিও মিয়াপান কিছুটা সময় বাড়িয়ে দেয়ার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু তার সেই অনুরোধটি প্রত্যাখ্যান করা হয়েছে মুম্বাই পুলিশের তরফ থেকে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হতে হচ্ছে তাকে।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সংলাপের আয়োজনে বিএনপির অনুরোধে সরকার সাড়া দেবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin