রোববার, মে, ১৯, ২০১৩: জ্যৈষ্ঠ ৫, ১৪২০ বঙ্গাব্দ: ৮ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৬ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
প্রধানমন্ত্রী সকালে এক কথা বিকালে আরেক কথা বলেন : আনোয়ারকুমিল্লা প্রতিনিধি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, সংলাপ নিয়ে প্রধানমন্ত্রী সকালে এক কথা বলেন, বিকালে আরেক কথা। প্রধানমন্ত্রী বিএনপির সঙ্গে যে কোনো জায়গায় আলোচনার কথা বলেছেন কিন্তু এখন আলোচনা চান না। এতে প্রমাণ হয়, সরকার যে কোনো উপায়ে ক্ষমতায় থেকে যেতে চায়।শনিবার বেলা ১১টায় কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন তার বাসভবন চত্বরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এম কে আনোয়ার এ কথা বলেন। এম কে আনোয়ার বলেন, অর্থ ও ক্ষমতার লোভ সরকারকে পেয়ে বসেছে। সরকার দেশে সর্বগ্রাসী সঙ্কট সৃষ্টি করেছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট নির্বাচনে যাবে না। তাই জনগণের দাবি মেনে নিয়ে আওয়ামী লীগ সরকারকে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এম কে আনোয়ার আরো বলেন, 'আমার দীর্ঘজীবনে একমাত্র স্বাধীনতা যুদ্ধের সময় ছাড়া বর্তমান সময়ের মতো দেশে এমন সঙ্কট আর দেখিনি। সঙ্কটের সমাধান চাইলে সংলাপের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের পদ্ধতি মেনে নিতে হবে। জনগণের মতামত অগ্রাহ্য করে যে পদ্ধতিতে সরকার নির্বাচন করতে চাইছে, সে নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।' হোমনা উপজেলা বিএনপির সহ-সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সদস্য ছানাউল্লাহ সরকার, মিজানুর রহমান, হানিফ মিয়া, শেফালী বেগম, আতাউল্লাহ, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
শেষের পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিএনপি সংসদ অধিবেশনে যোগ দিলে দেশের চলমান রাজনৈতিক সঙ্কট কাটবে বলে কি
মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |