সোমবার, মে, ২০, ২০১৩: জ্যৈষ্ঠ ৬, ১৪২০ বঙ্গাব্দ: ৯ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৭ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
চট্টগ্রামে ছিনতাইকারীর
কবলে নারীর মৃত্যুচট্টগ্রাম অফিস নগরের হালিশহর বড়পোল এলাকায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে ইজিবাইক থেকে পড়ে আনজুমান আরা (২৮) নামে এক নারী মারা গেছেন। এ সময় তার কোলে থাকা ৭ মাসের কন্যাসন্তানও আহত হয়। রোববার সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।নিহত আনজুমান আরা আগ্রাবাদের হাজীপাড়া এলাকার মো. কামরুজ্জামানের স্ত্রী। কামরুজ্জামান ওয়েস্টার্ন মেরিনের কর্মকর্তা বলে জানা গেছে। আহত শিশুটির নাম ইসরাত জামান। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সে মাথা ও চোখে আঘাত পেয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাজীপাড়ার বাসা থেকে বরিশালের গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে পরিবারটি বের হয়। তারা ইজিবাইকযোগে বড়পোল এলাকায় পেঁৗছলে পাশের অটোরিকশা থেকে ছিনতাইকারীরা আনজুমানের ব্যাগ ধরে টান দেয়। এতে আনজুমান তার কোলের শিশুসহ চলন্ত ইজিবাইক থেকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পর আনজুমান মারা যান। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির বলেন, 'ছিনতাইকারী ব্যাগ ধরে টান দিলে ভারসাম্য রাখতে না পেরে ওই নারী কোলের শিশুসহ পড়ে যান।' চমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার রাখাল চন্দ্র বড়ুয়া বলেন, 'শিশুটি মাথায় আঘাত পেয়েছে। তবে সিটিস্ক্যান প্রতিবেদন ভালো এসেছে। মায়ের দাফনের জন্য আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে বাচ্চাটিকে নিয়ে গেছে তার পরিবার। আমরা ব্যান্ডেজ করে দিয়েছি।' এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
শেষের পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নঢাকায় আগামী এক মাস সব রাজনৈতিক দলের সভা-সমাবেশ নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্ত আপনি সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল |