হোম পেজঅর্থ-বাণিজ্য
ব্যাংক খাতে বাড়ছে আদায় অযোগ্য ঋণের পরিমাণযাযাদি রিপোর্ট ব্যাংকার, ব্যবস্থাপনা এবং নজরদারির দুর্বলতার কারণে ব্যাংকিং খাতে বাড়ছে আদায় অযোগ্য ঋণের পরিমাণ। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ব্যবস্থাপনা ভেঙে পড়ায় বেসরকারি খাতেও এর প্রভাব পড়ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
তাদের মতে, ব্যবস্থাপনাগত দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে এক শ্রেণির ব্যবসায়ী ফন্দিফিকির করে ব্যাংকের অর্থ হাতিয়ে নেবেন, যা আর ফেরত পাওয়া যাবে না। এর লাগাম টানতে হবে। তা না হলে সার্বিকভাবে ব্যাংক খাতসহ দেশের গোটা... বিস্তারিত
পুঁজিবাজারের উন্নয়নে ২৭৫ কোটি টাকা চেয়েছে আইসিবিযাযাদি রিপোর্ট মার্চেন্ট ব্যাংকগুলোর জন্য ১ হাজার ২৬৭ কোটি টাকা পুনঃঅর্থায়নের মতোই সহযোগিতা চেয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। কেবল নিজের জন্যই নয়, শেয়ারবাজারের উন্নয়নে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ অনুযায়ী জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংকের জন্যও একই ধরনের সুবিধা চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে আইসিবি। এতে প্রায় ২৭৫ কোটি টাকা পুনঃঅর্থায়ন সুবিধা চাওয়া হয়েছে।
আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, 'আমরা জানতে পেরেছি... বিস্তারিত
মালয়েশিয়াকে যৌথ বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীরযাযাদি রিপোর্ট শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, 'বাংলাদেশের সম্ভাবনাময় বাজার চাহিদাকে কাজে লাগিয়ে যৌথ বিনিয়োগ করতে পারে মালয়েশিয়া। এ দেশে বিনিয়োগের অফুরন্ত সুযোগ রয়েছে।'
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) উদ্যোগে 'সোকেজ মালয়েশিয়া-২০১৩' শীর্ষক তিন দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মোবাইল ফোন অপারেটর রবির সৌজন্যে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ... বিস্তারিত
সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস নিয়ে শুরুতেই হতাশা!যাযাদি রিপোর্ট পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস নিয়ে শুরুতে হতাশা লক্ষ্য করা গেছে। ১৯৮০ সালে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস ব্যবসায়িক কার্যক্রম শুরু করলেও দীর্ঘদিনেও এ কোম্পানির পণ্য কোথাও পাওয়া যায় না। ওষুধ ব্যবসায়ীরা এ কোম্পানির নামই জানেন না। এছাড়া যতবার কোম্পানি বেশি মূলধন দেখিয়ে ব্যবসা করেছে, ততবারই এ কোম্পানির আয় কমেছে। যে কারণে তালিকাভুক্তির পর এ কোম্পানির অবস্থা কী হবে, তা নিয়ে বিনিয়োগকারীরা সন্দিহান।
জানা গেছে,... বিস্তারিত
সূচকের পতনে সপ্তাহ পারযাযাদি রিপোর্ট টানা দুই সপ্তাহ উত্থানের পর গত সপ্তাহ দেশের উভয় শেয়ারবাজার পতনের মধ্যদিয়ে শেষ হয়েছে। কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর, সূচক এবং টাকার পরিমাণে লেনদেনও। তবে বাজারসংশ্লিষ্টরা গত সপ্তাহের পতনকে স্বাভাবিক বলে উল্লেখ করেছেন। তারা বলেন, দুই সপ্তাহ উত্থানের পর গত সপ্তাহে যে পতন হয়েছে তা সামান্য। এ সামান্য পতনকে পতন না বলে সংশোধন বলা যায়। তবে অনেকেই মনে করেন গত সপ্তাহে যে পরিমাণ সূচক কমেছে... বিস্তারিত
লেনদেন বেড়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজেরযাযাদি রিপোর্ট শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজের লেনদেন বেড়েছে। সপ্তাহজুড়ে ৩৩ কোটি ৭৩ লাখ ৮৪ হাজার টাকার ২৮ লাখ ৫৮ হাজার শেয়ার লেনদেন হলে কোম্পানিটি টার্নওভার তালিকায় উঠে আসে। এ শেয়ারের সর্বশেষ বাজারদর ছিল ১১৪ দশমিক ৪০ টাকা।
বিনিয়োগকারীদের মতে, গত ১৪ মে কোম্পানি ৭ দশমিক ৮২ ডেসিম্যাল জায়গা ক্রয় করেছে বলে ঘোষণা দেয়। এ ধরনের মূল্য সংবেদনশীল তথ্য প্রচারের পর এ কোম্পানির শেয়ারের... বিস্তারিত
দর কমেছে যমুনা ব্যাংকেরযাযাদি রিপোর্ট শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের যমুনা ব্যাংকের শেয়ারের থিওরিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট হয়েছে। এ কারণে সপ্তাহের ব্যবধানে কোম্পানির শেয়ারদর কমেছে ১৫ দশমিক ৮৪ শতাংশ। এরই ধারাবাহিকতায় কোম্পানিটি সাপ্তাহিক টপটেন লুজার তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ বাজারদর ১৭ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যমতে, গত ২০ মে প্রতিষ্ঠানটির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ছিল। এর পরদিন প্রতিষ্ঠাটির শেয়ারদরের থিওরিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট হয়।
এর আগে গত ২৯... বিস্তারিত
বিনিয়োগকারীদের অনীহায় রাইট শেয়ারে দুরবস্থাযাযাদি রিপোর্ট এক সময় উন্মুখ হয়ে থাকলেও বর্তমানে অধিকাংশ শেয়ার সহজলভ্য হয়ে পড়ায় রাইট শেয়ারের প্রতি আগ্রহ কমেছে বিনিয়োগকারীদের। তাছাড়া কোম্পানিগুলোর মূলধন বাড়লেও আয় না বাড়ায় অনাগ্রহের মাত্রা বেড়েছে, যার কারণে এখন আর আগের মতো রাইট শেয়ার নিয়ে বেশি মাতামাতি লক্ষ্য করা যায় না।
পুঁজিবাজার যখন চাঙ্গা ছিল, তখন রাইট শেয়ারের মাধ্যমে টাকা উত্তোলনের জন্য আবেদনের হিঁড়িক ছিল। কোম্পানিগুলোও রাইট শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহে মরিয়া... বিস্তারিত
জনবল সঙ্কটে আইডিআরএযাযাদি রিপোর্ট চরম জনবল সঙ্কটে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ কারণে ৬২টি বীমা কোম্পানির ওপর নিয়ন্ত্রণ রাখতে হিমশিম খেতে হচ্ছে সংস্থাটিকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অর্গানোগ্রাম অনুযায়ী আইডিআরএ'র জনবল চেয়ারম্যানসহ মোট ১৭৯ জন। কিন্তু বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৪৮ জন কর্মকর্তা-কর্মচারী। এরমধ্যে চেয়ারম্যানসহ তিনজন সদস্যের পদ স্থায়ী। বাকিরা অস্থায়ীভিত্তিতে নিয়োগপ্রাপ্ত। স্থায়ী না হওয়ার কারণে সম্প্রতি অনেকে চাকরি ছেড়ে চলে গেছেন।
অভিযোগ রয়েছে, সরকারি... বিস্তারিত
৮ লাখের বেশি গাড়ি প্রত্যাহার করবে নিশানযাযাদি রিপোর্ট জাপানের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশান বিশ্বের বিভিন্ন বাজার থেকে ৮ লাখেরও বেশি গাড়ি প্রত্যাহারের কথা ভাবছে।
বৃহস্পতিবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্টিয়ারিং হুইলে ত্রুটির কারণে বিশ্বের বিভিন্ন বাজার থেকে সব মিলিয়ে ৮ লাখ ৪১ হাজার গাড়ি প্রত্যাহার করে নেয়া হবে বলে কোম্পানিটি জানিয়েছে।
এরমধ্যে শুধু যুক্তরাজ্যের বাজার থেকেই প্রত্যাহার করা হবে ১ লাখ ৩৩ হাজার ৮৬৯টি গাড়ি।
কোম্পানিটি জানিয়েছে,... বিস্তারিত
 
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সংলাপের আয়োজনে বিএনপির অনুরোধে সরকার সাড়া দেবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin