হোম পেজস্বদেশ
তিস্তা সড়ক সেতু দুই মাস অন্ধকারেট্রান্সফরমার চুরিকাউনিয়া (রংপুর) সংবাদদাতা রংপুরের কাউনিয়ায় তিস্তা সড়ক সেতুর সোডিয়াম লাইটগুলো দু'মাস ধরে জ্বলছে না। ফলে রাতে সেতুর ওপর ছিনতাইয়ের ঘটনা ঘটছে এবং বিদ্যুতের মূল্যবান তারসহ সরঞ্জাম খোয়া যাচ্ছে। ট্রান্সফরমার চুরি হওয়ার কারণে সোডিয়াম লাইটগুলো জ্বলছে না।
লালমনিরহাট ও কুড়িগ্রামের সঙ্গে রংপুরসহ দেশের অন্য জেলাগুলোর যাতায়াত নির্বিঘ্ন করতে ২০১২ সালে কাউনিয়া উপজেলার সীমান্তবর্তী তিস্তা নদীর ওপর সড়ক সেতু নির্মাণ করা হয়। ১২২ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে ৭৫০... বিস্তারিত
কালুখালী-ভাটিয়াপাড়া রেললাইন সংস্কার মুখ থুবড়ে পড়ার উপক্রমচুরি করে নিয়ে যাচ্ছে প্রকল্পের নির্মাণ সামগ্রীফরিদপুর প্রতিনিধি/মধুখালী সংবাদদাতা রাজবাড়ীর কালুখালী থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া পর্যন্ত রেললাইন সংস্কার কাজ চোরের উপদ্রবে মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে। প্রায় প্রতি রাতেই কোথাও না কোথাও প্রকল্পের নির্মাণ সামগ্রী চুরি হচ্ছে।
ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত রেললাইন ১৯৯৮ সালে পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ ১৫ বছর পর স্থানীয় লোকজনের দাবির প্রেক্ষিতে কালুখালী-ভাটিয়াপাড়া রেললাইন সংস্কার প্রকল্প গ্রহণ করা হয়। রেলপথ বন্ধ হওয়ার পর থেকেই বিভিন্ন সময় রেল পাত, সস্নিপারসহ... বিস্তারিত
টাঙ্গাইল ফুলপুর মিরসরাইয়ে ছেলের হাতে বাবাসহ ৩ খুনশ্রীপুর আখাউড়া মহাদেবপুর রাজৈরে ৪ লাশ উদ্ধারস্বদেশ ডেস্ক টাঙ্গাইলে ছেলের হাতে বাবা, চট্টগ্রামের মিরসরাইয়ে স্বামীর হাতে স্ত্রী এবং ময়মনসিংহের ফুলপুরে দুর্বৃত্তদের হাতে এক যুবক খুন হয়েছেন। এছাড়া পুলিশ গাজীপুরের শ্রীপুর, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, নওগাঁর মহাদেবপুর এবং মাদারীপুরের রাজৈর থেকে ৪ লাশ উদ্ধার করেছে। প্রতিনিধি এবং সংবাদদাতাদের পাঠানো খবর:
টাঙ্গাইল : টাঙ্গাইল সদরের বড় বাশালিয়া গ্রামে ছেলের হাতে বাবা খুন হয়েছেন। নিহতের নাম এবাদত আলী (৭৫)। ঘটনার পর থেকে ঘাতক তোমেজ আলী পলাতক রয়েছেন।... বিস্তারিত
কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি সমাবেশস্বদেশ ডেস্ক জেলা প্রশাসনের কালেক্টরেট সহকারীরা (তৃতীয় শ্রেণির কর্মচারী) পদবি পরিবর্তন এবং বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে বুধবার দুই ঘণ্টা কর্মবিরতি পালন ও বিক্ষোভ-সমাবেশ করেছেন। কালেক্টরেট সহকারী সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর :
হবিগঞ্জ : বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক নজির হোসেন, সহ-সভাপতি আব্দুস সামাদ প্রমুখ।
কুড়িগ্রাম : সমাবেশে বক্তব্য দেন... বিস্তারিত
শর্ট নিউজকেশবপুরে ঘোড়দৌড়
প্রতিযোগিতা
কেশবপুর (যশোর) সংবাদদাতা
যশোরের কেশবপুর পৌরসভার আয়োজনে গোলাঘাটা বিলে মঙ্গলবার বিকালে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আলতাপোল- গোলাঘাটা-সফরাবাদ বিলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চল থেকে ২৮টি ঘোড়া অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় কেশবপুর উপজেলার মজিদপুর গ্রামের হজরত আলীর ঘোড়া প্রথম, নড়াইলের ইমরান হোসেনের ঘোড়া দ্বিতীয়, মাগুরার হীরা মোল্লার ঘোড়া তৃতীয় এবং বাগেরহাটের রাজাপুরের আয়ুব হোসেনের ঘোড়া চতুর্থ স্থান অধিকার করে।... বিস্তারিত
 
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচন হবে না বলাটাই রাষ্ট্রদ্রোহিতা_ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের সঙ্গে আপনি কী একমত?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin