হোম পেজশেষের পাতা
সরকারের শেষ সময়ে বাড়ছে ব্যাংক ঋণবিডিনিউজ সমালোচনার মুখে ব্যাংক ঋণে রাশ টানলেও নির্বাচনের বছরে এসে তা আবার বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) তফসিলি ব্যাংকগুলো থেকে সরকারের ঋণের পরিমাণ ছিল ১০ হাজার ৬২৭ কোটি ৪৩ লাখ টাকা। মে মাস শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৩১ কোটি ১১ লাখ টাকায়।
ব্যাংকের অলস অর্থ ঋণ নিয়ে কাজে লাগানোয় অর্থনীতিবিদরা সমস্যা না দেখলেও তাদের শঙ্কা 'রাজনৈতিক বিবেচনায়' এই অর্থ খরচ নিয়ে।... বিস্তারিত
রাসিক নির্বাচনে একক প্রার্থী নিয়ে ভোটের মাঠে বিএনপিরাজশাহী অফিস নেতাকর্মী ও সমর্থকদের চাপের মুখে দলীয় কোন্দল ভুলে আসন্ন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নির্বাচনে সম্মিলিত নাগরিক ফোরামের ব্যানারে একক প্রার্থী নিয়ে ভোটের মাঠে নামছে বিএনপি। কেন্দ্রীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হলেও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে একসঙ্গে মাঠে নামার প্রস্তুতি নিয়েছেন রাজশাহী বিএনপির নেতারা।
জানা গেছে, আগামী ২৭ মে প্রতীক বরাদ্দের পর সম্মিলিত নাগরিক ফোরামের ব্যানারে মহানগর ও জেলা বিএনপির... বিস্তারিত
সিলেট সিটি করপোরেশন নির্বাচনসিলেটে একক প্রার্থী দিতে বিএনপির তোড়জোড়সিলেট অফিস সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে একক প্রার্থী দিতে তোড়জোড় শুরু হয়েছে বিএনপিতে। ইতোমধ্যে দলের চারজন নেতা মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেও নির্বাচনের জন্য উপযুক্ত প্রার্থী নির্বাচন ও করণীয় ঠিক করতে একাধিক কেন্দ্রীয় নেতা আজ সিলেটে আসার কথা রয়েছে। নেতারা দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রুপে বিভক্ত সিলেটের নেতৃবৃন্দকে নিয়ে বৈঠকে বসবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি এম... বিস্তারিত
ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে এমসি কলেজ রণক্ষেত্রসিলেট অফিস সিলেট এমসি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস ও পার্শ্ববর্তী টিলাগড় এলাকা। ছাত্রলীগের আজাদ-রণজিত গ্রুপ এবং শফিকুর রহমান এমপি সমর্থিত পঙ্কজ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় আধা ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রোববার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে গোলাগুলি ও সংঘর্ষের সূত্রপাত ঘটে। সংঘর্ষের একপর্যায়ে আজাদ রণজিৎ গ্রুপের কর্মীরা... বিস্তারিত
নির্বাচনেই খালেদাকে হারাতে চাই : ইনুযাযাদি রিপোর্ট সরকার বিরোধী দলকে বাইরে রেখে নির্বাচন করতে চায় বলে বিএনপি নেতাদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, 'আমরা ওই নির্বাচন চাই, যে নির্বাচনে খালেদা জিয়া আসবেন এবং খালেদা জিয়া সেই নির্বাচনে পরাজিত হবেন।'
রোববার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন, মহাজোটের শরিক জাসদের সভাপতি হাসানুল হক ইনু।
আগামী নির্বাচন নির্দলীয়, নিরপেক্ষ এবং
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হলে সেই... বিস্তারিত
তিন ব্যাংকের এমডিসহ ৭ কর্মকর্তাকে দুদকে তলবযাযাদি রিপোর্ট বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির ঘটনায় দেশের ৩টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) মোট ৭ ব্যাংক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় থেকে সংশ্লিষ্টদের কাছে এই নোটিশ পাঠানো হয়েছে। দুদকের উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষরিত ওই নোটিশে তাদের ২৬ মে হাজির থাকতে বলা হয়েছে।
তলবকৃত ৩ এমডি হলেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রাইম ব্যাংকের সাবেক... বিস্তারিত
তাজরিনের মালিকের দেশত্যাগে নিষেধাজ্ঞাযাযাদি রিপোর্ট আশুলিয়ার তাজরিন ফ্যাশনস লিমিটেডের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেনের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। তিনি যাতে দেশ ছাড়তে না পারেন, সে জন্য দেশের সংশ্লিষ্ট বহির্গমন কেন্দ্রগুলোতে নির্দেশনা জারি করতে স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন।
একই সঙ্গে মালিকের ইচ্ছাকৃত অবহেলায় তাজরিনের... বিস্তারিত
চট্টগ্রামে মিদাতের খুনি সৌরভের ফাঁসিচট্টগ্রাম অফিস বিশ্ববিদ্যালয় ছাত্রী মিদাত সারিমা রহমান হত্যা মামলায় তার বন্ধু সৌরভ প্রকাশ এসএম তোহাকে (২৩) মৃত্যুদ- দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা দেয়ারও আদেশ দিয়েছেন।
রোববার চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক রেজা তারিক আহমেদ এই রায় দিয়েছেন।
ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট মো. আইয়ূব খান বলেন, মিদাতের ঘাতকের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় তাকে দ-বিধির ৩০২ ধারায় মৃত্যুদ-... বিস্তারিত
বিশ্বব্যাংকের শিল্পপার্ক সহায়তা প্রস্তাব ১০ দিনের মধ্যেযাযাদি রিপোর্ট বিশ্বব্যাংক বাংলাদেশকে গার্মেন্ট শিল্পপার্ক নির্মাণে আর্থিক ও কারিগরি সহায়তা সংক্রান্ত প্রস্তাব দেবে আগামী ৭-১০ দিনের মধ্যে। এরই মধ্যে বিশ্বব্যাংক এ সহায়তা দেয়ার ইচ্ছাও প্রকাশ করেছে।
রোববার বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারকদের প্রতিষ্ঠান (বিজিএমইএ) ভবনে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বিজিএমইএ'র দ্বিতীয় সহ-সভাপতি এসএম মান্নান কচি সাংবাদিকদের এ কথা জানান।
বৈঠকে বিজিএমইএ'র পক্ষে নেতৃত্ব দেন দ্বিতীয় সহ-সভাপতি এসএম মান্নান কচি। বিশ্বব্যাংকের তিন সদস্যের... বিস্তারিত
ফরিদপুরে গৃহকর্মী নির্যাতনে গৃহকর্ত্রী কারাগারেফরিদপুর প্রতিনিধি ফরিদপুরে 'চুরি'র অভিযোগে শিশু গৃহকর্মীকে ছ্যাঁকা দেয়ার ঘটনায় গৃহকর্ত্রী নমিতা সিকদারকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ফরিদপুর ১ নাম্বার বিচারিক আদালতের বিচারক আবদুল্লাহ আল মাসুদ এ আদেশ দেন।
অভিযোগ রয়েছে, গত ১৩ এপ্রিল শহরের চরকমলাপুরের বাড়ি থেকে একটি চেইন চুরির অভিযোগে গৃহকর্মী সুবর্ণা দাসের (১১) শরীরের বিভিন্ন স্থানে গরম চাকু দিয়ে ছ্যাঁকা দেন নমিতা সিকদার।
এলাকাবাসী ২০ এপ্রিল রাতে শিশুটিকে উদ্ধার করে... বিস্তারিত
রংপুর বিভাগে আজ ৮ ঘণ্টা হরতালরংপুর প্রতিনিধি রংপুর বিভাগের ৮টি জেলার ৫৬টি উপজেলায় আজ ৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।
বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী আহমেদ, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ও সাবেক সভাপতি বরকতউল্লা বুলুসহ দলের কেন্দ্রীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং সারাদেশে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার (আজ) ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালনের ঘোষণা দেয়া হয়েছে।
জেলা... বিস্তারিত
জেলগেটে আটক বিএনপির ৪৮ নেতাকর্মীকে ছেড়ে দিয়েছে পুলিশযাযাদি রিপোর্ট বিএনপির ৫৩ নেতাকর্মীকে গাজীপুরের কাশিমপুর কারাফটক থেকে আটকের পর শনিবার মধ্যরাতে ৪৮ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ।বাকি ৫ জনকে কেন ছাড়া হয়নি, তা পুলিশ জানায়নি।
শনিবার দুপুরে গাজীপুরের কাশিমপুরে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে ৩৫ জন এবং পার্ট-২ থেকে বিএনপির ১৮ জন নেতাকর্মী জামিনে মুক্তি পান। কিন্তু বের হওয়ার পরপরই উভয় কারাগারের ফটক থেকে তাদের আটক করে পুলিশ। গতকাল রাত সাড়ে ১২টার দিকে আটক... বিস্তারিত
চট্টগ্রামে ছিনতাইকারীর কবলে নারীর মৃত্যুচট্টগ্রাম অফিস নগরের হালিশহর বড়পোল এলাকায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে ইজিবাইক থেকে পড়ে আনজুমান আরা (২৮) নামে এক নারী মারা গেছেন। এ সময় তার কোলে থাকা ৭ মাসের কন্যাসন্তানও আহত হয়। রোববার সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আনজুমান আরা আগ্রাবাদের হাজীপাড়া এলাকার মো. কামরুজ্জামানের স্ত্রী। কামরুজ্জামান ওয়েস্টার্ন মেরিনের কর্মকর্তা বলে জানা গেছে। আহত শিশুটির নাম ইসরাত জামান। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া... বিস্তারিত
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের কর্মবিরতিসাভার প্রতিনিধি বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নির্দেশে বন্ধ থাকা ৩ দিনের বেতন, পরিবহন ভাতাসহ কয়েক দফা দাবিতে আশুলিয়ায় রোববার কর্মবিরতি পালন করেছেন কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
জানা যায়, গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিজিএমইএর নির্দেশে আশুলিয়ায় পোশাক কারখানা বন্ধ রাখা হয়। বন্ধ থাকা ৩ দিনের বেতনসহ অন্যান্য দাবিতে রোববার সকালে জামগড়ার দ্য রোজ, সেতারা গ্রুপ, অ্যাসাইন ডিজাইনার এবং নরসিংহপুরের মেডলার অ্যাপারেলস... বিস্তারিত
রামেক হাসপাতালের ওষুধ পাচার, মহিলা আটকরাজশাহী অফিস রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বিপুল পরিমাণ সরকারি ওষুধ পাচারের সময় মঞ্জুআরা বেগম (৩০) নামের এক মহিলাকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে রামেক হাসপাতালের ভেতর থেকে হাসপাতাল পুলিশ বক্সের সদস্যরা তাকে আটক করে।
আটক মঞ্জুআরা নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার মঞ্জুর রহমানের মেয়ে।
উদ্ধারকৃত ওষুধের মধ্যে রয়েছে, ১৯০ পিস অ্যামোক্সসিলিন, ১৯০ পিস ফ্লোক্সিসাইক্লিন, ১৯০ পিস সিপ্রোফ্লোক্সসিন, ১৮৬ পিস ফ্লোক্সসিলিন, ইনজেকশনের মধ্যে ৯৫ পিস জেন্টামাইসিন... বিস্তারিত
বগুড়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রিভলবার ও গুলি উদ্ধারস্টাফ রিপোর্টার বগুড়া বগুড়ার শেরপুরে শহর ছাত্রলীগের সভাপতি রেজাউল হক ফাহিমকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে পুলিশ সাত রাউন্ড গুলিসহ একটি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ একটি রিভলবার উদ্ধার করেছে।
গ্রেপ্তারকৃত ফাহিম শেরপুর টাউন কলোনির আইনুল মাস্টারের ছেলে। শনিবার বিকালে যুবলীগ নেতা জহুরুলকে মারধর ও ছুরিকাহতের ঘটনায় পুলিশ ফাহিমকে গ্রেপ্তার করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে ফাহিম তার হেফাজতে ১৩ রাউন্ড গুলিসহ পিস্তল ও রিভলবার... বিস্তারিত
গাংনীর পল্লী থেকে দুইটি বোমা উদ্ধারগাংনী (মেহেরপুর) সংবাদদাতা গাংনী উপজেলার মটমুড়া গ্রামের ছহিরুদ্দীনের বাড়ি থেকে ২টি শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ৬টার দিকে গাংনী থানা পুলিশের একটি দল বোমা দুটি উদ্ধার করে। চাঁদার দাবিতে বোমাগুলো রাখা হয়েছিল বলে জানিয়েছেন গৃহকর্তা ছহিরুদ্দীন।
ছহিরুদ্দীন জানান, মোবাইল ফোনে বেশ কয়েকদিন ধরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল সন্ত্রাসীরা। দাবি পরিশোধে অপারগতা প্রকাশ করায় সন্ত্রাসীরা নানাভাবে হুমকি দিয়ে আসছিল। রোববার ভোরে বাড়ির... বিস্তারিত
নীলফামারীতে বাস ধর্মঘট অব্যাহত : যাত্রী দুর্ভোগসৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা নীলফামারী জেলা মোটর মালিকদের দুটি সংগঠনের দ্বন্দ্বের কারণে অনির্দিষ্টকালের জন্য অভ্যন্তরীণ রুটে বাস ধর্মঘট অব্যাহত রয়েছে। এতে যাত্রীসাধারণ দুর্ভোগে পড়েছেন। জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন শনিবার বিকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয়।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির প্রধান কার্যালয় সৈয়দপুরে অবস্থিত। এ সমিতির আওতায় ১২৭ জন বাস-মিনিবাস মালিক রয়েছেন। এর মধ্যে ১০৫ জনই সৈয়দপুরের। বাকি মালিকরা নীলফামারী সদরসহ জেলার অন্যান্য উপজেলার। অথচ, জেলা সদরের গুটিকয়েক... বিস্তারিত
দলের সঙ্কটকালে জিল্লুর রহমান পাশে ছিলেন : কৃষিমন্ত্রীকুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান দলের সঙ্কটকালে হাল ধরেছিলেন। শেখ হাসিনা কারাগারে থাকাকালীন তিনি তার নির্দেশে দলকে দিকনির্দেশনা দিয়েছেন। আজ তিনি আমাদের পাশে নেই। তিনি দেশের জনগণকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালোবেসে গেছেন। কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার মাঠে শনিবার বিকালে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগ... বিস্তারিত
বোদায় কলেজছাত্রকে কুপিয়ে জখমবোদা (পঞ্চগড়) সংবাদদাতা পঞ্চগড়ের বোদায় ফেরদৌস আলম লাবু নামে এক কলেজছাত্রকে একটি লিচু বাগানের পাহারাদার শনিবার রাতে কুপিয়ে জখম করেছে। লাবুকে রাতেই ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়।
উপজেলার তিতোপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও কলেজছাত্র ফেরদৌস আলম লাবুকে একই গ্রামের অবসরপ্রাপ্ত সৈনিক শহিদুল ইসলামের লিচু বাগানের পাহারাদার শাহজাহান লিচু খাওয়ার কথা বলে মোবাইল ফোনে ডেকে নেয়। লাবু সেখানে গেলে লিচু চুরির অভিযোগ তুলে ধারালো অস্ত্র দিয়ে... বিস্তারিত
ফকিরহাটে চেয়ারম্যান খুনখুলনায় ১০ জন আটক, মামলাখুলনা অফিস বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান খান জাহিদ হাসান খুনের ঘটনায় শনিবার রাতে রূপসা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সন্দিগ্ধ ১০ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- বশির শেখ, বাবুল হাওলাদার, শাহজালাল, সিরাজুল ইসলাম, রানা হাওলাদার, আক্তারুজ্জামান, ফিরোজ হাওলাদার, আমিন, সুমন মোল্লা ও সাইফুল শেখ। এদিকে হত্যাকা-ের ঘটনায় নিহতের স্ত্রী শিরিন আক্তার শনিবার বিকাল ৫টায় রূপসা থানায় হত্যামামলা করেছেন। মামলায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত... বিস্তারিত
কমলনগরে প্রবাসীর বাড়িতে ডাকাতিকমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা লক্ষ্মীপুরের কমলনগরে এক সৌদি প্রবাসীর বাড়িতে শনিবার রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। উপজেলার চর লরেন্স এলাকার প্রবাসী রোম্মান মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় ডাকাত দল অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে। রাত আড়াইটার দিকে ১৫-১৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল রোম্মান মিয়ার ঘরের দরজা কেটে ভেতরে ঢুকে। তারা পরিবারের পাঁচ সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে দুই লাখ... বিস্তারিত
কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্তনেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে শনিবার কালবৈশাখী ঝড়ে শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ে অসংখ্য গাছপালা এবং বোরো ধানের ক্ষতি হয়েছে।
কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের কান্দাপাড়া গ্রাামের ওপর দিয়ে শনিবার সকালে কালবৈশাখী ঝড় বয়ে যায়। কয়েক মিনিট স্থায়ী ঝড়ে শতাধিক কাঁচা ঘরবাড়ি এবং অসংখ্য গাছপালা বিধস্ত হয়। স্থানীয় সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী বিকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।... বিস্তারিত
দশম বিসিএস ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠনদশম বিসিএস ফোরামের বার্ষিক সাধারণ সভা ও পিকনিক ঢাকার নবাবগঞ্জের সপ্তম আনসার ব্যাটালিয়ন ও ভিডিপি ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ২০১৩-২০১৪ সালের নিম্নোক্ত কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সভাপতি : মো. সায়েদুল ইসলাম (প্রশাসন); সহ-সভাপতি : রতন চন্দ্র প-িত (প্রশাসন), এএসএম রেজাউল করিম (টেলিকম) এবং হোসনে আরা আকতার (বিচার); মহাসচিব : মো. রেজাউল করিম চৌধুরী (কর); যুগ্ম-মহাসচিব : মো. মাহমুদুর রহমান... বিস্তারিত
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে নির্বাহী ম্যাজিস্ট্রেটযাযাদি রিপোর্ট রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাবনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম (৩২)। রোববার বিকাল সোয়া ৩টায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। উত্তরা থেকে গুলিস্তান যাওয়ার পথে শাহবাগে বিআরটিসি বাসে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোজাম্মেল জানান, রোববার দুপুরে উত্তরা থেকে গুলিস্তান রুটের বিআরটিসি বাসে উঠেন মাহফুজুল আলম।... বিস্তারিত
লালমনিরহাটে বিএসএফের গুলি, আহত ২লালমনিরহাট প্রতিনিধি নোম্যান্স ল্যান্ড অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে ঢুকে বিএসএফ গুলি ছুড়লে রাজু আহমেদ (২০) এবং জাফর আলী (২৫) নামে দুই যুবক গুরুতর আহত হন।
আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমারক্ষী বাহিনী বিএসএফের তিন সদস্যের একটি টহল দল রোববার ভোর সাড়ে ৪টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কালীরহাট সীমান্তের ৮৫৬ নাম্বার মেইন পিলারসংলগ্ন নোম্যান্স ল্যান্ড অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০০ গজ... বিস্তারিত
যমুনার চেয়ারম্যানের বিরুদ্ধে কর ফাঁকির ৭ মামলাযাযাদি রিপোর্ট যমুনা গ্রুপের চেয়ারম্যান নূরুল ইসলাম বাবুল, তার স্ত্রী সালামা ইসলাম এবং ছেলে শামীম ইসলামের বিরুদ্ধে ৭টি প্রতিষ্ঠানের আয়কর ফাঁকির অভিযোগে ৭টি মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার এনবিআরের উপ-কর কমিশনার মোহাম্মদ আতাউল হক, মোহাম্মদ জহিরুল ইসলাম এবং দীপক কুমার চক্রবর্তী ঢাকা মহানগর বিশেষ জজ আদালতে এই মামলা করেন।
ঢাকা মহানগর বিশেষ জজ মো. জহুরুল হক আগামী ২৬ মে অভিযোগ আমলে নেয়ার বিষয়ে... বিস্তারিত
সাজেদা চৌধুরী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতিযাযাদি রিপোর্ট আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ দিনের সরকারি সফরে থাইল্যান্ড গেছেন। আগামী ২১ মে তার দেশে ফেরার কথা রয়েছে। এ সময় আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী দলটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সংগঠনের দায়িত্ব পালন করবেন।
রোববার রাতে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।... বিস্তারিত
 
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিরোধী দলের সঙ্গে বসতে চান স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী। তার এই উদ্যোগ সফল হবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin