হোম পেজমহানগর
সাভার ভবনধসে ক্ষতিগ্রস্তদের পঞ্চম পর্যায়ে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রীবাসস সাভারের রানা প্লাজাধসের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পঞ্চম পর্যায়ে নিহত ১৩৩ গার্মেন্ট শ্রমিকের পরিবার ও গুরুতর আহত ১৮ জন আর্থিক সহায়তা পেয়েছেন।
প্রধানমন্ত্রী মঙ্গলবার তার তেজগাঁও কার্যালয়ে এক অনুষ্ঠানে নিহতদের পরিবারের সদস্য ও আহতদের সহায়তার সেভিং সার্টিফিকেট দেন।
আহতদের অবস্থানুযায়ী প্রত্যেককে ১৫ থেকে ১০ লাখ টাকার সেভিং সার্টিফিকেট এবং একই পরিমাণ সহায়তা সার্টিফিকেট নিহতদের পরিবারের সদস্যদের দেয়া হয়।
এর আগে... বিস্তারিত
হজের নামে আদম পাচার ৩০ লাইসেন্স বাতিলযাযাদি রিপোর্ট হজে লোক পাঠানোর নামে মানব পাচারের অভিযোগে ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ৩ বছরে ৩০টি বেসরকারি হজ এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া।
মঙ্গলবার জাতীয় সংসদের টেবিলে উপস্থাপিত মমতাজ বেগমের লিখিত প্রশ্নোত্তরে ধর্ম প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, গত বছরের হজে অনিয়মের অভিযোগে সৌদি সরকার এবং বাংলাদেশ সরকার ৯৫টি বাংলাদেশি হজ এজেন্সিকে কালোতালিকাভুক্ত করে। এই... বিস্তারিত
আট বছরে জনসংখ্যায় যোগ হবে দু'কোটি : মন্ত্রীযাযাদি রিপোর্ট বর্তমান হারে জনসংখ্যা বাড়তে থাকলে ২০২১ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা হবে ১৭ কোটি ২৪ লাখ।
মঙ্গলবার সংসদে এই ধারণা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, ২০১২ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল ১৫ কোটি ২৫ লাখ। জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩৭ শতাংশ।
পঞ্চম আদমশুমারির তথ্য জানিয়ে ২০১১ সালে পরিকল্পনামন্ত্রী জানিয়েছিলেন, দেশের জনসংখ্যা ১৪ কোটি ২৩ লাখ ১৯ হাজার। তবে... বিস্তারিত
চুমকি তিন বছরের জন্য কমনওয়েলথ মহিলা মন্ত্রীদের চেয়ারম্যানযাযাদি রিপোর্ট মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি আগামী তিন বছরের জন্য কমনওয়েলথ মহিলা মন্ত্রীদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় থেকে জানানো হয়, কমনওয়েলথ মহিলা মন্ত্রীরা যেসব সুপারিশে ঐকমত্যে পেঁৗছবেন, সেগুলো আগামী তিন বছরে বাস্তবায়িত হবে। চেয়ারম্যান এসব কার্যক্রম তদারকি করবেন।
সোমবারা থেকে ঢাকায় শুরু হওয়া দশম কমনওয়েলথ মহিলাবিষয়ক মন্ত্রীদের তিন দিনব্যাপী... বিস্তারিত
প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধারযাযাদি রিপোর্ট রাজধানীর শাহআলীতে নিখোঁজের ৩ দিন পর ভাসমান লাশ উদ্ধার হয়েছে মমিন ( ১৮) নামে বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবকের। গতকাল দুপুরের পর লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, গত ১৫ জুন বাসা থেকে গোসল করার উদ্দেশে বের হয় মমিন। এরপর থেকে তার কোনো খোঁজ না পেয়ে পরদিন ১৬ জুন বাবা ফজলুর রহমান শাহআলী থানায়... বিস্তারিত
নারীর গড় আয়ু বেড়েছে ৩ বছরযাযাদি রিপোর্ট বর্তমানে দেশে নারীদের গড় আয়ু ৬৮ দশমিক ৮ বছর। ২০০৫ সালে এটা ছিল ৬৫ দশমিক ৮ বছর। অর্থাৎ নারীদের গড় আয়ু ৩ বছর বেড়েছে।
সরকারিভাবে নারীদের স্বাস্থ্যসেবার মান আগের তুলনায় বৃদ্ধি করায় এ গড় আয়ু বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. আ. ফ. ম রুহুল হক।
মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে টেবিলে উত্থাপিত সংরক্ষিত আসনের সরকারদলীয় সংসদ সদস্য সাধনা হালদারের লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী... বিস্তারিত
বিভিন্ন দেশের নারী স্পিকারের সঙ্গে স্পিকারের সাক্ষাৎযাযাদি রিপোর্ট উগান্ডার পার্লামেন্টের স্পিকার রেবেকা কাডাগা বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সঙ্গে ঢাকার স্থানীয় একটি হোটেলে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। এছাড়া নারীর ক্ষমতায়ন এবং জেন্ডার সমতাকরণের জন্য তারা নিজ নিজ দেশে গৃহীত কার্যক্রম এবং সংসদীয় রীতি-পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় বাংলাদেশে বাণিজ্যিক ও অথনৈতিক কর্মকা-ে নারীদের অংশগ্রহণ এবং অবকাঠামো উন্নয়নে নারীদের সম্পৃক্তকরণসহ... বিস্তারিত
পরিবেশ বিপর্যয়ের মধ্যে বাংলাদেশ : তথ্যমন্ত্রীযাযাদি রিপোর্ট তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশ ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের মধ্যে রয়েছে। পরিবেশ বিপর্যয় কাটিয়ে তোলা ও মানুষকে বাঁচানোর জন্য আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে।
মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও 'দেশব্যাপী ব্যাপক উৎপাদনমুখী সবুজ আন্দোলন ও শ্বেত আন্দোলনের' উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 'গরিবী হঠাও অভাব দূর কর, মানব কল্যাণে বাঙালির বিবেক জাগ্রত কর' সস্নোগানকে সামনে রেখে... বিস্তারিত
যথাযথ খাতে উন্নয়ন প্রকল্পের অনুদান বরাদ্দের সুপারিশযাযাদি রিপোর্ট যথাযথ খাতে উন্নয়ন প্রকল্পের অনুদানের টাকা বরাদ্দ দেয়ার সুপারিশ করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ২৭তম বৈঠকে এ সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি আলহাজ মো. দবিরুল ইসলামের সভাপতিত্বে সদস্য হিসেবে সাগুফতা ইয়াসমিন, নারায়ণ চন্দ্র চন্দ এবং শওকত আরা বেগম অংশ নেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বিশেষ আমন্ত্রণে বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে বিজ্ঞান... বিস্তারিত
এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু আগস্টেযাযাদি রিপোর্ট রাজধানীতে বহুল আলোচিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের নির্মাণকাজ আগামী আগস্ট মাসেই শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
৮ হাজার ৭০৩ কোটি টাকা ব্যয়ে ৪০ কিলোমিটার দীর্ঘ এই উড়ালপথ নির্মাণের প্রথম ধাপে শাহজালাল (র.) বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত ৮ কিলোমিটার অংশের কাজ হবে দুই ভাগে।
এর মধ্যে বিমানবন্দর থেকে মহাখালী ফ্লাইওভার পর্যন্ত ৫ কিলোমিটার এবং ফ্লাইওভার থেকে তেজগাঁও পর্যন্ত ৩ কিলোমিটারের কাজ শুরু... বিস্তারিত
উপসচিব পদে রদবদলযাযাদি রিপোর্ট রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নির্বাহী ম্যাজিস্ট্রেট (উপসচিব) মো. রোকন-উদ-দৌলাকে রাজউকের পরিচালক (আইন) করা হয়েছে। এছাড়া জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর খান মোহাম্মদ রেজাউল করিমকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ড. মুহাম্মদ মোশারফ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।... বিস্তারিত
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেলুন ব্যবসায়ী নিহতকেরানীগঞ্জ সংবাদদাতা ঢাকার কেরাণীগঞ্জ উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাসুম (২৫) নামে এক বেলুন ব্যবসায়ী নিহত এবং হাসান (২২) নামে অপর এক ব্যবসায়ী আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় বলুনে গ্যাস ভরার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে এ দুর্ঘটনা ঘটে।
মৃত বেলুন ব্যবসায়ী মাসুম এবং আহত হাসান উপজেলার হাসনাবাদের প্রভাকলি কিন্ডারগার্টেনসংলগ্ন মেসে ভাড়া থাকতেন।... বিস্তারিত
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যুযাযাদি রিপোর্ট পুরান ঢাকার সূত্রাপুরে মসজিদের নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আলী হোসেন এবং ইব্রাহিম। মঙ্গলবার সন্ধায় পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অপর একজন আহত হয়েছেন।
সূত্রাপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, গতকাল বিকাল ৫টার দিকে সূত্রাপুর এলাকার শিংটোলা জামে মসজিদের তৃতীয় তলার নির্মাণকাজ চলছিল। নিচ থেকে বাঁশ উপরে... বিস্তারিত
বাটা সেলসম্যানদের সাত দফা দাবিতে মানববন্ধনযাযাদি রিপোর্ট নিয়োগপত্র প্রদানসহ সাত দফা দাবিতে মানববন্ধন করেছেন বাটার সেলসম্যান শ্রমিকরা।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাটা সেলসম্যান শ্রমিক-কর্মচারী ইউনিয়ন এ মানববন্ধনের আয়োজন করে। নিয়োগপত্র, পরিচয়পত্র, হাজিরা শিট, সাপ্তাহিক ছুটি, নির্ধারিত বেতন, ঈদ বোনাস ও শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধার দাবি উত্থাপন করেন বাটা সেলসম্যান শ্রমিকরা।
মানববন্ধনে সংগঠনের সভাপতি তছলিম আহমেদ বলেন, সারাদেশে বাটা কোম্পানির ৩৬৭টি শোরুমে ১৬৬৫ জন কর্মচারী কর্মরত আছেন। তাদের... বিস্তারিত
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকযাযাদি রিপোর্ট নবম জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৭তম বৈঠক মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি আলহাজ মো. দবিরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সদস্য সাগুফতা ইয়াসমিন, নারায়ণ চন্দ্র চন্দ এবং শওকত আরা বেগম।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান কমিটির বিশেষ আমন্ত্রণে বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে মন্ত্রণালয় থেকে বিভিন্ন প্রকল্প ও প্রতিষ্ঠানের জন্য অনুদান... বিস্তারিত
এক দখলদারের দাপটে দিশাহারা এলাকাবাসীযাযাদি রিপোর্ট রাজধানীর কাফরুলে ফুটপাত দখল করে দোকানপাট গড়ে তুলে স্থানীয় এক সন্ত্রাসী মোসাবিব হোসেন বিপ্লব মাদক ব্যবসাসহ নানা অবৈধ কর্মকা- চালিয়ে যাচ্ছে। তার অপতৎপরতায় অতিষ্ঠ হয়ে এলাকাবাসী এ ব্যাপারে থানা পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনে লিখিত অভিযোগ করেছে। কিন্তু তাতেও অবৈধ কর্মকা- বন্ধ না হওয়ায় তারা দিশাহারা হয়ে পড়েছেন।
স্থানীয়রা জানান, কাফরুলের ১৩ নাম্বার সেকশনের ১০ নাম্বার রোডের বি বস্নকে সূর্যের হাসি ক্লিনিকের প্রধান গেটের দেয়াল... বিস্তারিত
'৫২ হাজার কোটি টাকায় গভীর সমুদ্রবন্দর হবে'যাযাদি রিপোর্ট সরকারের পরিকল্পনা অনুযায়ী আনুমানিক ৫২ হাজার কোটি টাকা ব্যয়ে দেশে একটি গভীর সমুদ্রবন্দর স্থাপন করা হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।
মঙ্গলবার জাতীয় সংসদের ১৮তম অধিবেশনের ১২তম কার্যদিবসে টেবিলে উত্থাপিত মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের উত্তরে শাজাহান খান একথা বলেন।
নৌমন্ত্রী বলেন, "প্রথম পর্যায়ে গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রাথমিক সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন অনুযায়ী দুই দশমিক ২৯ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে। তাছাড়া... বিস্তারিত
গ্রেপ্তারকৃত যৌন নিপীড়ক শিক্ষকের জামিনযাযাদি রিপোর্ট রাজধানীতে এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হওয়া সূত্রাপুর সেন্ট্রাল গার্লস স্কুলের বাণিজ্য শাখার শিক্ষক বাসুদেব কুমার রায়ের জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার অভিযুক্ত শিক্ষককে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় তার জামিনের আবেদন করেন অ্যাডভোকেট তাপস চন্দ্র দাস। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাবরিনা আলী ৫ হাজার টাকার মুচলেকায় এ জামিন মঞ্জুর করেন।
নিপীড়িত ছাত্রীর লিখিত অভিযোগ পেয়ে সোমবার বিকালে বাসুদেবকে... বিস্তারিত
 
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নগ্রামীণ ব্যাংক ভেঙে ১৯ টুকরা করার সরকারি সুপারিশ আদৌ গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত বলে মনে করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin