শনিবার, মে, ২৫, ২০১৩: জ্যৈষ্ঠ ১১, ১৪২০ বঙ্গাব্দ: ১৪ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৪২ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
গার্মেন্ট শ্রমিকদের নিরাপত্তায়
বৈশ্বিক ব্র্যান্ডগুলোর চুক্তিযাযাদি ডেস্ক বাংলাদেশে গার্মেন্ট কারখানায় নিরাপদ কাজের পরিবেশ ও অগি্নকা- রোধে কাজ করতে বৈশ্বিক নামিদামি খুচরা বিক্রেতা ব্র্যান্ডগুলো একমত হয়েছে। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের (আইএলও) হেডকোয়ার্টারে প্রথম বৈঠকে বাংলাদেশের গার্মেন্টশ্রমিকদের জীবনমান উন্নয়নে নিজেদের প্রতিশ্রুতির বিষয়টি ব্যক্ত করেন তারা। সেখানে এ নিয়ে কাজ করার উদ্দেশ্যে একটি চুক্তি স্বাক্ষর করা হয়।বৈঠকে খুচরা বিক্রেতা ব্র্যান্ডগুলোর পাশাপাশি ইন্ডাস্ট্রি-অল গ্লোবাল ইউনিয়ন ও ইউএনআই গ্লোবাল ইউনিয়ন ঐকমত্যে পৌঁছার পর... বিস্তারিত ৪ সি টি ক র পো রে শ নে ভো টযে কোনো মূল্যে রাসিকে
মেয়র চায় বিএনপিবাংলা নিউজ যে কোনো মূল্যে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে সদ্য বিদায়ী মেয়র রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে হারাতে চায় বিএনপি। লিটনের পরাজয়ের মাধ্যমে দলটি পুনরুদ্ধার করতে চায় রাসিকের মেয়র পদ। একই সঙ্গে এই নির্বাচনের মাধ্যমে রাজশাহী অঞ্চলে ক্ষমতাসীনদের কাছে হারানো জাতীয় সংসদের আসনগুলো জয়ের পথেও এগিয়ে যেতে চায় বিএনপি।রাজশাহী বিভাগের আটটি জেলার জাতীয় সংসদের আসনগুলোয়... বিস্তারিত সিলেটে আরিফকে
বিএনপির সমর্থনসিলেট অফিস ![]() সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দেন বিএনপির চার প্রার্থী। বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী, নাসিম হোসাইন, আবদুল কাইয়ূম জালালী পংকী ও অ্যাডভোকেট সামসুজ্জামান জামান কেউই কাউকে ছাড় দেননি। এমন পরিস্থিতিতে... বিস্তারিত খুলনায় কেন্দ্র দখলের প্রস্তুতি খালেকের : অভিযোগ মনিরখুলনা অফিস খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে তালুকদার আবদুল খালেক জেতার জন্য ভোট কেন্দ্র দখল করে নেয়ার সমস্ত আয়োজন সম্পন্ন করে রেখেছে বলে অভিযোগ তুলেছেন আরেক মেয়রপ্রার্থী ও বিএনপি নেতা মনিরুজ্জামান মনি।নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি করে তিনি আরো অভিযোগ করেন, আচরণবিধি লঙ্ঘন করছে তালুকদার খালেক। বৃহস্পতিবার নিজ বাসায় বসে তিনি এসব অভিযোগ তোলেন। তালুকদার খালেকের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, খুলনার সব অস্ত্রধারীরা কেউ গ্রেপ্তার... বিস্তারিত তারেক আতঙ্কে আওয়ামী
লীগ : অভিযোগ বিএনপিরযাযাদি রিপোর্ট ![]() শুক্রবার বিকালে গুলশানে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। গত ২০ মে লন্ডনের প্রতিনিধি সভায় তারেক রহমানের বক্তব্য নিয়ে সরকারি দলের কয়েকজন নেতার মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রফিকুল ইসলাম মিয়া বলেন, তারেক রহমান... বিস্তারিত ভারতে দুই বছর জেল খেটে দেশে
ফিরেছে ৬৫ তরুণী ও শিশুবেনাপোল প্রতিনিধি ভারতে ২ বছর কারাভোগের পর বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাংলাদেশি ৬০ তরুণী ও ৫ শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। ভালো চাকরির আশায় তারা ভারতে গিয়ে আটক হয় মুম্বাই ও দিলি্ল পুলিশের হাতে। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আদালত তাদের দুই বছরের সাজা দিয়ে জেলহাজতে প্রেরণ করে। সাজার মেয়াদ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের দেশে ফেরত পাঠানো হয়। ফেরত... বিস্তারিত মনির পক্ষে একসঙ্গে
কাজ করার সিদ্ধান্ত
খুলনা বিএনপিরখুলনা অফিস খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র পদে মনিরুজ্জামান মনির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে খুলনা জেলা বিএনপি। শুক্রবার বেলা ১১টায় নগরীর কেডি ঘোষ রোডে বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাজিদুল ইসলাম। সভায় বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা, সাংগঠনিক সম্পাদক কুদরতে আমির... বিস্তারিতলিটনের পক্ষে মাঠে থাকবেন রাজশাহীর ৬ সাংসদরাজশাহী অফিস রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে নাগরিক কমিটির প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে মাঠে থাকবেন ক্ষমতাসীন মহাজোটের রাজশাহীর ছয় সংসদ সদস্য। নাগরিক কমিটির বাইরে থেকেই পৃথকভাবে তারা নির্বাচনী প্রচারণা চালাবেন। ইতোমধ্যেই মহাজোটের পক্ষ থেকে আলাদা নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করা হয়েছে। সদ্য পদত্যাগী মেয়র লিটনের মেয়র থাকাকালীন রাজশাহীতে যা কিছু উন্নয়ন হয়েছে তাকে ব্যাপক প্রচারণায় আনা এবং সেই উন্নয়নের ধারাকে এগিয়ে নেয়ার জন্য জনমত... বিস্তারিত বসিক নির্বাচনচাঁনের প্রার্থিতা
প্রত্যাহারের
গুঞ্জনবরিশাল অফিস বরিশাল সিটি করপোরেশন (বসিক) নির্বাচন থেকে বিএনপি নেতা মেয়রপ্রার্থী এবায়দুল হক চাঁন সরে দাঁড়াচ্ছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বরিশালের নির্বাচনী মাঠে এখন এ কথা সবার মুখে মুখে। বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী আহসান হাবিব কামাল সমর্থক নেতারা এ খবর ছড়িয়ে পড়ার বিষয়টি নিশ্চিত করলেও চাঁন কিন্তু সরাসরি কোনো উত্তর দেননি। বরিশাল সিটি করপোরেশন (বসিক) নির্বাচনের তফসিল ঘোষণা গত মাসে হলেও প্রায় ৬ মাস আগেই... বিস্তারিত গাজীপুরে কেউ
সরায়নি ব্যানার
ও পোস্টারগাজীপুর প্রতিনিধি গাজীপুরের বিভিন্ন স্থানে সম্ভাব্য প্রার্থীদের ছবি সংবলিত যেসব রং-বেংয়ের বিলবোর্ড, ব্যানার ও পোস্টার সাঁটানো বা টাঙানো ছিল, তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দেয়া হলেও শুক্রবার পর্যন্ত সেগুলো সরাননি সংশ্লিষ্ট প্রার্থীরা।জেলা নির্বাচন অফিস জানিয়েছে, সম্ভাব্য প্রার্থীরা প্রচারণামূলক যেসব পোস্টার, স্টিকার, ব্যানার এবং লিফলেট লাগিয়েছেন, গত বুধবার তফসিল ঘোষণার পর থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ উদ্যোগে ও খরচে তা অপসারণ এবং... বিস্তারিত সজলের মরদেহ
উদ্ধার অভিযান
আজ শুরুযাযাদি রিপোর্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে অসীম শূন্যতায় পড়ে থাকা মোহাম্মদ খালেদ হোসেনের (সজল খালেদ) মরদেহ নামাতে আজ থেকেই ১০ জন শেরপা উদ্ধার অভিযান শুরু করবেন। মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হবে বেজ ক্যাম্পে।সজলের মৃতদেহ এখন হিমালয়ের সাউথ সামিটে ২৮ হাজার ৭৫০ ফুট উচ্চতায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখান থেকে তাকে অ্যাডভান্স ক্যাম্পে নামিয়ে আনবে শেরপা দল। এরপর হেলিকপ্টারের মাধ্যমে সমতলে... বিস্তারিত দুই মাসের মধ্যে শ্রমিক ইউনিয়ন নির্বাচনএখন থেকে চা শ্রমিকদের
স্বার্থ দেখবে সরকারশ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা দীর্ঘদিনের দাবি-দাওয়া, অসন্তোষ ও ধর্মঘটের পরিপ্রেক্ষিতে চা শ্রমিকদের ভাগ্য নির্ধারণে সরকার সম্মত হয়েছে। এ সংক্রান্ত সমস্যা নিরূপণে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সব কার্যক্রম শ্রম মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। চা বাগানে শ্রমিক ধর্মঘট প্রত্যাহার ও ২০ দফা দাবি-দাওয়া নিয়ে শ্রম মন্ত্রীর সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এখন থেকে শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় অফিসের (লেবার হাউস) সব কার্যক্রম পরিচালনা করবে সরকারের সংশ্লিষ্ট... বিস্তারিতহিলি সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে আহত বিএসএফেরদিনাজপুর প্রতিনিধি হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বেলাল হোসেন (২৬) নামে বাংলাদেশি এক তরুণকে পিটিয়ে মারাত্মক আহত করেছে। বেলাল হিলির সাতকুরি গ্রামের তফিল উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন গরু ব্যবসায়ী।জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে হিলির ঘাসুরিয়া সীমান্তের বাংলাদেশ অংশ থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে তাকে নির্মমভাবে শারীরিক নির্যাতনের পর অজ্ঞান হয়ে পড়লে মৃত ভেবে বেলালকে সীমান্তের বাংলাদেশ অংশে ফেলে দিয়ে চলে... বিস্তারিত আশুলিয়ায় শ্রমিকরা কাজে যোগ
দিয়েছেসাভার প্রতিনিধি বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে টানা শ্রমিক অসন্তোষের পঞ্চম দিন শুক্রবার শিল্পাঞ্চল আশুলিয়ায় সকাল থেকে শান্তিপূর্ণভাবে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।তবে বৈরী আবহাওয়ার কারণে কারখানায় শ্রমিকদের উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা গেছে। এ ছাড়া শুক্রবার ছুটির দিন হওয়ায় বন্ধ রয়েছে ঢাকা রপ্তানিকারক প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) কারখানাগুলো। সকাল থেকে সরেজমিন শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে রাস্তায় বিক্ষোভকারী... বিস্তারিত ভোলাহাটে এক আ'লীগ
নেতাকে কুপিয়ে হত্যাচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুরুল হোদাকে (৪০) কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। ঘটনায় আরো এক আওয়ামী লীগ নেতা গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, রাত সোয়া ১০টার দিকে দুরুল হোদা দলদলী কাউন্সিল মোড়ের একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় মুখোশধারী ৮-১০ জন এসে তাকে... বিস্তারিত রাজপথে হুমকি দিয়ে
তত্ত্বাবধায়ক সরকার
হবে না : তথ্যমন্ত্রীকুষ্টিয়া অফিস তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, 'যেখানে আলোচনার প্রস্তাব খোলা আছে, সেখানে আলোচনা করা সর্বোত্তম পন্থা। আলোচনায় বসুন, সমাধান করুন। রাজপথে হুমকি-ধামকি দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো তৈরি করা যাবে না।'শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, 'তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো করতে হলে আপনার-আমার... বিস্তারিত বিমানের ডানায়
আগুন : যাত্রা
বিলম্বিতযাযাদি রিপোর্ট রানওয়ে ছেড়ে উড়ার সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হংকংগামী একটি উড়োজাহাজের ডানায় আগুন লাগায় যাত্রা পিছিয়ে দেয়া হয়েছে।তবে এ ঘটনায় কেউ আহত হননি। শুক্রবার বেলা সোয়া ২টায় উড়োজাহাজটির রওনা হওয়ার কথা থাকলেও সেটি রাত ১০টায় হংকংয়ের উদ্দেশে ছেড়ে যাবে বলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন বলেন, 'হংকংগামী বিমানের বিজি ০৭৮ ফ্লাইটটি টেক অব করার সময় টেকনিক্যাল সমস্যা... বিস্তারিত ব্যাংকগুলো মানুষের রক্ত চুষে ব্যবসা করছে : প্রবাসীকল্যাণমন্ত্রীফরিদপুর প্রতিনিধি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ব্যাংকের নিজস্ব কোনো টাকা নেই। জনগণের রক্ত চুষে তারা ব্যবসা করে বড়লোক হচ্ছে। প্রবাসীদের টাকা বিনা মাশুলে দেশে আনার দাবি জানিয়ে তিনি বলেন, ব্যাংকগুলো অন্য খাত থেকে এই ক্ষতি সহজেই পুষিয়ে নিতে পারবে।শুক্রবার সকালে ফরিদপুরের স্থানীয় অম্বিকা ময়দানে দুই দিনব্যাপী 'প্রবাসী ব্যাংকিং ও রেমিট্যান্সমেলা'র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, 'আমাদের জাতীয়... বিস্তারিত বরগুনায় নতুন করে নিমজ্জিত ১৫০ গ্রাম
পানিবন্দি পরিবারগুলোর সীমাহীন দুর্ভোগবরগুনা প্রতিনিধি বরগুনার ১৫০ গ্রাম প্রবল জলোচ্ছ্বাসে বুক সমান পানিতে নিমজ্জিত হয়েছে। এসব গ্রামের ক্ষতিগ্রস্ত হাজার হাজার পরিবার ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে ১০ দিন ধরে পানিবন্দি ছিল। এসব পরিবার সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে।শুক্রবার সকালে বরগুনার নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ দশমিক ১১ সে.মি. উচ্চতার জলোচ্ছ্বাস হয়। এর আগের দিন তা ছিল দশমিক ২৬ সে.মি. উচ্চতার। জলোচ্ছ্বাসে বরগুনা সদরের নলটোনা, বালিয়াতলী, বদরখালী, ঢলুয়া, তালতলী উপজেলার সোনাকাটা, বড়বগী, নিশানবাড়িয়া,... বিস্তারিত মহানগর বিএনপির
১০১ সদস্যর কমিটি
অনুমোদনযাযাদি রিপোর্ট বিএনপিকে সাংগঠনিকভাবে গতিশীল ও সরকারবিরোধী আন্দোলন চূড়ান্ত রূপ দিতে ঢাকা মহানগরীর ১০১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে। শুক্রবার ঢাকা মহানগরের দপ্তর উপ-কমিটির সদস্য সচিব মনিরুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস-বিজ্ঞতিতে এ তথ্য জানান। বলা হয়, আহ্বায়ক সাদেক হোসেন খোকা ও সদস্য সচিব আবদুস সালাম এ কমিটি অনুমোদন করেছেন। এ বিষয়ে মহানগরীর সদস্য সচিব আবদুস সালামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কমিটির... বিস্তারিত হাতে ফুল, চোখে অশ্রুসাভার প্রতিনিধি সাভারে 'রানা প্লাজা' ধসে পড়ার এক মাস পূর্ণ হলো শুক্রবার। গত মাসের এই দিনে সাভারে রানা প্লাজা ধসে নিহত হয়েছিল ১ হাজার ১২৭ জন মানুষ। গতকাল নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্য, স্বজন ও সাধারণ মানুষ ভিড় করেন ঘটনাস্থলে। এ সময় তাদের হাতে ছিল ফুল, চোখে অশ্রু।বিজিএমইএ ও জেলা প্রশাসনের উদ্যোগে নিখোঁজদের তালিকা তৈরির জন্য সাভার উপজেলায় একটি অস্থায়ী কন্ট্রোল রুম... বিস্তারিত আসিফ নজরুলকে
হত্যার হুমকিঢাবি প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও কলামিস্ট আসিফ নজরুলকে হত্যার হুমকি দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে একটি মুঠোফোন থেকে তাকে হুমকি দেয়া হয়। এ ঘটনায় আসিফ নজরুল ওইদিন বিকেলে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।তিনি জানান, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে তার মুঠোফোনে একটি কল আসে। মুঠোফোনে তাকে টেলিভিশনের টক শোতে অংশ নিতে নিষেধ করে হুমকি দিয়ে বলা হয়, 'সরকারের সমালোচনা করেন কেন?' এর... বিস্তারিত রাজধানীর বিজয়নগরে
চার ককটেল বিস্ফোরিতযাযাদি রিপোর্ট রাজধানীর বিজয়নগরের হোটেল নাইটিঙ্গেলের সামনের রাস্তায় পর পর চারটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। তবে শুক্রবার রাত পৌনে ১১টার ওই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১১টার দিকে তারা পর পর ৪টি বিস্ফোরণের বিকট আওয়াজ পান। ভয়ে তারা ছুটোছুটি করে সরে যান। এগুলো ককটেল বিস্ফোরণের আওয়াজ বলেই মনে হয়েছে। একই কথা জানান পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, সেখানে ককটেল... বিস্তারিত |
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সংলাপের আয়োজনে বিএনপির অনুরোধে সরকার সাড়া দেবে
বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |