হোম পেজস্বদেশ
অদম্য মেধাবীহতাশার মেঘে ঢাকা ওদের ভবিষ্যৎস্বদেশ ডেস্ক নানা প্রতিকূলতাকে জয় করে এসএসসি ও সমমানের পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখেছে এরা। খেয়ে না খেয়ে স্কুলে গেছে। কখনো কখনো নিজে কাজ করে পড়ার খরচ জুগিয়েছে। কেননা, তাদের কারো বাবা দিনমজুর, কারো বাবা ভ্যানচালক কিংবা কারো বাবা প্রান্তিক কৃষক। সংসারে নুন আনতে পানতা ফুরানোর অবস্থা। তবু হাল না ছেড়ে অদম্য ইচ্ছা আর সাহসকে পুঁজি করে তারা সাফল্যের প্রথম ধাপ পেরিয়েছে। এখন বিত্তবানদের একটুখানি সহায়তাই এদের পাথেয়।... বিস্তারিত
নবীনগর উপজেলা আ'লীগের সম্মেলন হয়নি একযুগেওঅভ্যন্তরীণ কোন্দলব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও নবীনগর সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অভ্যন্তরীণ কোন্দলের কারণে একযুগেও হয়নি। আহ্বায়ক কমিটি দিয়ে উপজেলা আওয়ামী লীগের দায়সারা কার্যক্রম চলছে। দীর্ঘদিন ধরে সম্মেলন না হওয়ায় দলের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য নেই। কয়েক মাস ধরে দফায় দফায় তারিখ ঘোষণা করেও দলীয় কোন্দলের কারণে সম্মেলন করা সম্ভব হয়নি।
২০০২ সালে নবীনগর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি করা হয়। এরপর থেকেই দলের নেতৃত্ব নিয়ে গ্রুপিং শুরু হয়। আহ্বায়ক... বিস্তারিত
বেগমগঞ্জে বিএনপি নেতা বুলুর মুক্তি দাবিতে মিছিলবেগমগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা বিএনপি যুগ্ম মহাসচিব বরকত উল্যাহ বুলু এমপির মুক্তির দাবিতে শনিবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলীয় নেতাকর্মীরা।
মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহিম, পৌর বিএনপির সভাপতি জহির উদ্দীন হারুন, জেলা যুবদলের সম্পাদক কামাক্ষ্য চন্দ্র দাস, বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল গনি মান্না, পৌর বিএনপির সম্পাদক মহসীন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক বাচ্ছু মিয়া, বিএনপি নেতা... বিস্তারিত
সড়ক দুর্ঘটনায় নিহত ৪স্বদেশ ডেস্ক যশোর সদর, দিনাজপুরের ফুলবাড়ী এবং বরিশালের বাবুগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
যশোর : যশোরে শনিবার দুই সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার পথে ট্রাকচাপায় শাহাবুদ্দিন (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত এবং ছেলে সালমান (১০) ও বোখারী (৬) গুরুতর আহত হয়েছেন। মৃত শাহাবুদ্দিন শহরের বেজপাড়া তালতলা এলাকার আফসার আলীর ছেলে। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি এমদাদুল হক শেখ জানান,... বিস্তারিত
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সভাহবিগঞ্জ প্রতিনিধি 'তথ্য প্রযুক্তি হউক উন্নয়নের হাতিয়ার' সস্নোগানকে সামনে রেখে হবিগঞ্জে দিনব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচেতনতা কর্মসূচি শনিবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কম্পিউটার সমিতি ও আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের আয়োজনে স্থানীয় শিল্পকলা একাডেমীতে কর্মসূচির উদ্বোধন করেন আবু জাহির এমপি।
সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জালাল আহমেদ, জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার ও বিশিষ্ট প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার।... বিস্তারিত
ডিএনডির জলাবদ্ধতা নিরসনতিন বছরেও আলোর মুখ দেখেনি প্রকল্পনারায়ণগঞ্জ প্রতিনিধি প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডিএনডি (ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা) বাঁধের ভেতরে জলাবদ্ধতা নিরসনে ২৩৮ কোটি ৩৮ লাখ ১৬ হাজার টাকার প্রকল্প গ্রহণ করা হলেও ৩ বছরেও তা আলোর মুখ দেখেনি। ফলে অল্প বৃষ্টি হলেও ডিএনডি এলাকা জলাবদ্ধ হয়ে পড়ছে।
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডিএনডির জলাবদ্ধতার দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধানের জন্য পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে সম্ভাব্যতা সমীক্ষা করে চূড়ান্ত প্রতিবেদন ও ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকায় পানি নিষ্কাশন... বিস্তারিত
ঘূর্ণিঝড় মহাসেনকলাপাড়ায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত শরণখোলায় ৫ সরকারি অফিস ঝুঁকিতেকলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় মহাসেনের ছোবলে শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। এসব প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী আসন্ন অর্ধবার্ষিকী পরীক্ষা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে।
ঘূর্ণিঝড়ে উপজেলার ৩টি কলেজ, ১টি টেকনিক্যাল কলেজ, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি দাখিল এবং আলিম মাদ্রাসা, ১২টি প্রাথমিক বিদ্যালয় সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এছাড়া ৩৭টি মাধ্যমিক বিদ্যালয়, ২১টি মাদ্রাসা ও ৪৮টি প্রাথমিক বিদ্যালয় আংশিক ক্ষতি হয়েছে। বর্তমানে এসব বিদ্যালয়ের কোনোটি বন্ধ আবার কোনোটির মেঝেতে ক্লাস... বিস্তারিত
কোটচাঁদপুরে বেপরোয়া বালু উত্তোলন : হুমকির মুখে ব্রিজকোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এক ব্যবসায়ী নদী থেকে বেপরোয়াভাবে বালু উত্তোলন করায় চতুরপুর-দুর্বাক-ু সড়ক ও ব্রিজ হুমকির মুখে পড়েছে। ইতোমধ্যে ব্রিজের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। যে কোনো সময় ব্রিজটি ধসে পড়তে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন।
দুর্বাকু-ু গ্রামের রমজান আলী ব্রিজের নিচ থেকে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছেন। এ ব্যাপারে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সাফদারপুর ইউপি... বিস্তারিত
রায়পুরে গুণীজন সংবর্ধনারায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার গুণীব্যক্তি, রত্নগর্ভা মাসহ এসএসসি, দাখিল, জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের অপারেটর আলমগীর হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন দুলাল চন্দ্র সূত্রধর। বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী, রুস্তম আলী ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাতা বেলাল হোসেন... বিস্তারিত
শর্ট নিউজকলারোয়ায় পাচারকালে
ম্যাগনেট উদ্ধার
ভারতীয়সহ আটক দুই
কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে শনিবার সকালে ভারতে ম্যাগনেট পাচারকালে বিজিবি এক ভারতীয়সহ দুই চোরাকারবারীকে আটক করেছে। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। আটককৃতরা হলো- সাতক্ষীরা সদরের বৈকারী গ্রামের আ. সবুরের ছেলে মনিরুল হাসান ও ভারতের উত্তর ২৪ পরগণা জেলার বারাসাতের অমূল্যের ছেলে শম্ভু।
বিজিবি জানায়, উপজেলার কাকাডাঙ্গা বিজিবি ক্যাম্পের... বিস্তারিত
কালিয়াকৈর ভূঞাপুরে দুই গৃহবধূকে হত্যাস্বদেশ ডেস্ক গাজীপুরের কালিয়াকৈর এবং টাঙ্গাইলের ভূঞাপুরে দুই গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
গাজীপুর/কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শুক্রবার রাতে এক গৃহবধূকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে। পুলিশ শনিবার সকালে লাশ উদ্ধার করেছে। নিহত শিরিন আক্তার (২৫) কালিয়াকৈর উপজেলার কুড়ালকাতা এলাকার জসিম উদ্দিনের স্ত্রী। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জসিম উদ্দিন তাঁর স্ত্রী শিরিনকে... বিস্তারিত
 
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিএনপি সংসদ অধিবেশনে যোগ দিলে দেশের চলমান রাজনৈতিক সঙ্কট কাটবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin