মতামত :
¦
¦
বলিউডের সেরা সুন্দরী দীপিকাবিনোদন ডেস্ক বলিউডের সেরা সুন্দরীর খেতাব অর্জন করলেন 'ওম শান্তি ওম'খ্যাত অভিনেত্রী দীপিকা পাডুকোন। ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর, জ্যাকুলিন ফার্নান্দেজের মতো সুন্দরীদের ছাপিয়ে পিপল ম্যাগাজিনের জরিপে বছরের সেরা সুন্দরী নির্বাচিত হয়েছেন তিনি।
মিডডের খবরে জানা গেছে, গত শুক্রবার দীপিকা একটি কমলা রংয়ের গাউন পরে পিপল ম্যাগাজিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। পোশাকটিতে তাকে দারুণ মানিয়েছিল। অনুষ্ঠানে তিনি পিপল ম্যাগাজিনের নতুন সংখ্যার মোড়ক উন্মোচন করেন। সেরা সুন্দরী হওয়ায় এবারের ম্যাগাজিনের প্রচ্ছদকন্যাও হয়েছেন তিনি। দীপিকা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমৃতা রাও, হুমা কুরাইশি, মন্দিরা বেদি প্রমুখ।
এ প্রসঙ্গে দীপিকা বলনে, 'আমি নিজেকে কখনোই সেরা সুন্দরী ভাবি না। তবে দর্শক আমাকে ভালোবেসে ভোট করেছেন বলে আমি আনন্দিত।'
সূত্রটি আরো জানিয়েছে, এর আগে দীপিকা পাডুকোন পিপল ম্যাগাজিনের জরিপে সেরা কাঙ্ক্ষিত নারীও নির্বাচিত হয়েছেন। একদিকে ছবির সাফল্য আর অন্যদিকে সবচেয়ে কাঙ্ক্ষিত ও সুন্দরী নারীর খেতাব পাওয়ার পর দীপিকার পুরুষ ভক্তের তালিকা আরো লম্বা হবে বলে অনেকেই মন্তব্য করেন।
২০০৭ সালে দীপিকা সুপারহিট 'ওম শান্তি ওম' ছবির মাধ্যমে বলিউডে পদার্পণ করেন। এরপর দীর্ঘ ৬ বছরে তিনি একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন। বর্তমানে তিনি মুক্তি প্রতীক্ষিত 'ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি' ছবির প্রচারণা চালাচ্ছেন। ছবিটি ৩১ মে মুক্তি পেতে যাচ্ছে। পাশাপাশি দীপিকা ৩টি বিগ বাজেটের ছবির শুটিং করছেন। এগুলো হচ্ছে, 'রাম লীলা', 'চেন্নাই এক্সপ্রেস' এবং 'ফান্ডিং ফানি'।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিচারবহির্ভূত হত্যা ও গুম নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অগ্রহণযোগ্য_ মানবাধিকার নেত্রী সুলতানা কামালের এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin