বৃহস্পতিবার, জুন, ২০, ২০১৩: আষাড় ০৬, ১৪২০ বঙ্গাব্দ: ১০ শাবান, ১৪৩৪ হিজরি, ০৮ বছর, সংখ্যা ১৫ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
সালমানের ক্যাম্পে আনুশকা শর্মাবিনোদন ডেস্ক ![]() কিংখান শাহরুখের শিবির ছেড়ে এবার 'টাইগার'খ্যাত সালমান খানের ক্যাম্পে যোগ দিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। সুরজ বারজাটিয়ার পরবর্তী প্রজক্টে এই নতুন জুটিকে একসঙ্গে দেখা যাবে। ২০১৪ সালের শুরুতেই ছবিটির শুটিং শুরু হবে বলে আনুশকা জানিয়েছেন। জি নিউজের খবরে জানা গেছে, এর আগে ২৫ বছর বয়সী এই অভিনেত্রীকে সালমানের বিপরীতে 'কিক' ও 'নো এন্টির' সিক্যুয়েলে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়। কিন্তু শাহরুখ খানের প্রতি আনুগত্য বজায় রাখতে গিয়ে তিনি রাজি হননি। তবে এবার তিনি সালমানের সঙ্গে অভিনয়ের সুযোগ হাতছাড়া করতে চাইছেন না। ইতোমধ্যেই ছবিতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। বর্তমানে ছবির চিত্রনাট্য লেখার কাজ চলছে। এ প্রসঙ্গে পরিচালক সুরজ বারজাটিয়া বলেন, 'এই ছবির মাধ্যমে আমি ১৪ বছর পর সালমানের সঙ্গে কাজ করতে যাচ্ছি। সেই সঙ্গে দর্শককে নতুন একটি জুটি উপহার দিতে যাচ্ছি।' সূত্রটি আরো জানিয়েছে, ছবিতে আনুশকাকে একেবারে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হবে। দেশ-বিদেশের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হবে। ২০০৮ সালে আনুশকা শর্মা শাহরুখের বিপরীতে 'রাব নে বানা দে জোড়ি' ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন। বর্তমানে তিনি বলিউডের 'মি.পারফেকশনিস্ট' আমির খানের বিপরীতে 'পিকে' ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচন হবে না বলাটাই রাষ্ট্রদ্রোহিতা_ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের সঙ্গে আপনি কী একমত?হ্যাঁনাজরিপের ফলাফল |