মতামত :
¦
¦
হাইকোর্টে তৈমুর আলমসহ ১০ জনের জামিনযাযাদি রিপোর্ট কাঁচপুরে হেফাজতের সংঘর্ষের ঘটনায় সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা পৃথক মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারসহ ১০ জনকে একমাসের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে রোববার হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ জামিন মঞ্জুর করেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন- ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার আমিনুল হক ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।
৬ মে কাঁচপুর এলাকায় হেফাজতে ইসলামের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সোনারগাঁও থানায় ৩৮ এবং সিদ্ধিরগঞ্জ থানায় ১৬৫ জনকে আসামি করে দু'টি মামলা করে। জামিনপ্রাপ্তরা এ মামলার আসামি ছিলেন।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
প্রথম পাতা -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নঢাকায় আগামী এক মাস সব রাজনৈতিক দলের সভা-সমাবেশ নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্ত আপনি সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin