সোমবার, মে, ২০, ২০১৩: জ্যৈষ্ঠ ৬, ১৪২০ বঙ্গাব্দ: ৯ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৭ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
চট্টগ্রামে হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদ-চট্টগ্রাম অফিস চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় একজন আইনজীবীর বৃদ্ধা মাকে নৃশংসভাবে খুনের দায়ে চারজনকে মৃত্যুদ- দিয়েছেন আদালত। একই রায়ে আদালত আরো পাঁচজনকে যাবজ্জীবন কারাদ- ও প্রত্যেককে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর করে কারাদ-াদেশ দিয়েছেন।এছাড়া চারজন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দিয়েছেন। রোববার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ লা মং এ রায় দিয়েছেন। চট্টগ্রাম জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল হাশেম বলেন, 'নয়জন আসামির বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারায় আদালত তাদের সাজা দিয়েছেন। চট্টগ্রাম আদালতের একজন সরকারি আইনজীবীর বৃদ্ধা মা নৃশংসভাবে খুনের ঘটনায় এ রায় হয়েছে। সে অর্থে চট্টগ্রাম আদালতের জন্য এটি একটি ঐতিহাসিক রায়। আশা করি, উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে।' এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
প্রথম পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নঢাকায় আগামী এক মাস সব রাজনৈতিক দলের সভা-সমাবেশ নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্ত আপনি সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল |