মতামত :
¦
¦
শোক সংবাদওয়াজেদ আলী
নওগাঁয় ১৯৭০ সালে ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে গঠিত ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা এবং নওগাঁ সরকারি কলেজ সংসদের সাবেক ভিপি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ ওয়াজেদ আলী গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া মহল্লায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদে নওগাঁর রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে আসে।
বুধবার সকাল ৯টায় শহরের বিহারী কলোনি জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং বেলা সাড়ে ১১টায় নিজ বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তার লাশ দাফন করা হয়েছে। নওগাঁ প্রতিনিধি
আব্দুল মতলিব
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৯ নাম্বার রানীগাঁও ইউনিয়নের সাবেক মেম্বার ও রানীগাঁও গ্রামের বাসিন্দা মো. আব্দুল মতলিব (৯৫) বার্ধক্যজনিত রোগে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। বুধবার সকাল ১০টায় রানীগাঁও শাহী ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। তিনি স্ত্রী, সাত ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও বহু গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
প্রথম পাতা -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নসংলাপে তৃতীয় পক্ষে মধ্যস্থতার দরকার নেই_ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডবিস্নউ মজিনার এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin