মতামত :
¦
¦
মিরপুরে বাম মোর্চার ৮ নেতাকর্মী আটকযাযাদি রিপোর্ট রাজধানীর মিরপুর থেকে গণতান্ত্রিক বাম মোর্চার ৮ নেতাকর্মীকে আটক করে নিয়ে গেছে থানা পুলিশ।
বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে মিরপুর ১০ নাম্বার গোলচক্করে বাম মোর্চা সমাবেশ করতে গেলে পুলিশ এতে বাধা দেয় এবং তাদের আটক করে নিয়ে যায়।
আটক ৮ নেতাকর্মীর মধ্যে রয়েছেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক, গণসংহতির হারুন মাহমুদ প্রমুখ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইমতিয়াজ আহমেদ বলেন, পূর্ব অনুমতি ছাড়া বাম মোর্চার লোকজন সমাবেশের চেষ্টা করছিলেন। আমরা এ সময় তাদের আটক করে থানায় নিয়ে আসি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
প্রথম পাতা -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিএনপি সংসদে গিয়ে নির্বাচনকালীন সরকারের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin